তুমি স্রষ্টার সুন্দর সৃষ্টি
সুন্দর হয়ে বেঁচে রও,
তুমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি
শ্রেষ্ঠ বিবেকে কথা কও।।
তুমি আকাশের শত শত তারার মাঝে
যেন এক পূর্ণিমা চাঁদ
গাছ-পালা, তরু-লতা, প্রাণীর মাঝে
যেন এক মনিব আযাদ
শুধু স্রষ্টার কাছে নত হও।।
তুমি যত অজ্ঞান অবুঝের তরে
বিলিয়ে যাবে চির সুন্দর জ্ঞান,
উঁচু ও নীচের মাঝে সমতা দিতে
চালিয়ে যাবে সত্য ন্যায়ের অভিযান।
তুমি এলে এ ধরায় খলিফা হতে
হয়ো না গোলাম কারো আর,
সকল শক্তি দিয়ে কায়েম করো
আল্লাহু আকবার!
রবের প্রিয় হবে এ শপথ লও।।
17.04.1999,
রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




