অবশেষে ঠিকানাটি লিখেই ফেল্লাম নোটবুকে, আমি আমার মায়ের ভাষাকে ইন্টারনেটে পেলাম। প্রচণ্ড খুশিতে মনটা নেচে উঠলো, এখানে সেখানে বন্ধুদের জানাতে লাগলাম। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন ব্লগ পরিবারকে।
তারপর, খুব যত্ন করে ব্লগের প্রতিটি নড়াচড়া দেখতে লাগলাম। পাতা এবং নিয়ম নিয়ে কিছু অসন্তোষ এবং প্রতিকারের পরামর্শথাকলেও এ ভেবে সান্তবনা যে- সবে তো শুরু। (পরামর্শ পরে লিখছি)
ক'দিন পরের কথা, ব্লগ পাতাটি খুলতেই খুব বিরক্ত বোধ করতাম। মনে হতে লাগল এ যেন আরেক পলটন! আমরা মানুষ, আমাদের জ্ঞানের জন্যই আমরা শ্রেষ্ঠ আবার আমাদের ইচ্ছাশক্তির জন্যই আমরা নিকৃষ্ট। কথাটা কঠিন হয়ে গেল। কিন্তু এটাই সত্য এবং বাস্তব। নীতি কথা পরে কখনো লিখতে চেষ্টা করবো, এখন যা বলছিলাম- মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই ইচ্ছা-অনিচ্ছা, পছন্দ-অপছন্দ রয়েছে। রাগ, বিরক্তি ইত্যাদি ইত্যাদি অপছন্দের ব্যাপারগুলো তখনই ঘটে যখন সেসব ব্যাপারগুলো আমাদের সামনে এসে দাঁড়ায়। ব্লগ পাতাটি খুললেই এমন অনেক বিষয় অনিচ্ছা সত্ত্বেও দেখতে হয় এবং কিছু না কিছু পড়তে হয় যা শুধু অপছন্দেরই নয়, রীতিমত মেজাজ খারাপ করা। আর তখনই মনটা বিষিয়ে উঠে একদিন প্রিয় ভেবেছিলাম যাকে, মানে 'ব্লগ"-এর প্রতি। এভাবেই অনেকদিন আগে নাম তালিকাভুক্ত করার পরও আজই প্রথম কলম হাতে নিলাম।
মানুষের প্রয়োজন পৃথিবীতে অনেক ব্যাপক, তাই বলে প্রতিটি মানুষকেই সব ব্যাপারে জানতে হবে এমনটি অবশ্যই নয়, তাহলে কেন পছন্দভিত্তিক বিভাগ থাকতে পারে না ব্লগ পাতায়? মানুষের সমাজে দল সৃষ্টি হয় মতের মিলের কারণে, আর তাই আমরা দেখতে পাই প্রতিটি দলেরই এক একটা নিজস্ব চরিত্র আছে। তেমনি এই ব্লগও আমি মনে করি আন্তজাল ব্যবহারকারীদেরই একটা সমাজ। এখানেও ইচ্ছায়-অনিচ্ছায় ব্যবহারকারীরা বিভক্ত হবেই। তাহলে তাদের জন্য এ সুবিধা চাওয়াটা কি অতিরিক্ত হয়ে যাবে? উল্লেখ্য যে, সম্প্রতি কিছু বিভাগ মনে হয় এমন লিনক আইকন চোখে পড়ছে, ক্লিক করার পর ঘুরে ফিরে সেই লেখাগুলোই আসে যেন, তাছাড়া অনেকটা পরিস্কারও হচ্ছে না লিনকগুলোর মানে।
আমার পরামর্শ ব্লগ পরিবারের প্রতি ঃ
বিভাগ সম্পর্কিত-
আমার দেশ ঃ
আন্তর্জাতিক ঃ
সাহিত্য ও সংস্কৃতি ঃ
আড্ডা ঃ
সাহায্য, ঘোষণা ও অনুসন্ধান ঃ
মেীলিকভাবে একয়টি বিভাগে ভাগ করে দিতে পারেন ব্লগকে কিংবা আপনাদের ও অন্যান্য ব্যবহারকারীদের থেকেও পরামর্শ নিতে পারেন। এতে করে প্রত্যেকেই তার নিজস্ব পছন্দ নিয়ে এখানে স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করতে পারবে বলে আমার বিশ্বাস। 'শৃংখলাই সুন্দর'-এই হোক আমাদের শ্লোগান। আপনাদের আবারো ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



