হৃদয়ের মেঘলা আকাশে নেই মিঠে রোদ
নেই পাখালীর ঘরে ফেরা, কুয়াশার মেলা
নদী তীরের কাশবনে বাতাসের মিতালী।
আসন্ন জীবন যেন আকাশের পানে
সিঁড়ি বেয়ে অনন্তের পাড়ি-প্রস্তুতি
জানালার ওপাশের কোয়েলিয়া
ডাকে না আমায় বহুদিন গানে গানে।
নীলাম্বরী পরা গগণকে সমুদ্র ডাকে চিরদিন
ক্ষুদ্রতা বুকে নিয়ে মহানে মিতালী!
কি বিচিত্র স্রোত বহমান হৃদয়ে
সমূহ সংসার যেন অশোধিত চিরঋণ।
জাম'য়িআতল বিরর মদীনা 03/01/2005
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৬ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



