চাইনি তোমায় এভাবে হারাতে
হৃদয়ের ক্ষত-যা তনা বাড়াতে
চলেই যখন যাবে গো পাষাণী
হাসিটা রেখে যাও হৃদয়ে বুলাতে। -28/08/04
2
যেদিন তুমি থাকবে না মোর ঘরে
জ্বলবে না দীপ এই আঁধারের পরে
জীবন যদি যাবে এমন যাক না চলে
রইব আমি তোমার আশায় মরণ পরে। -28/08/04
3
চিরদিন রইব ভেবে এসেছিলুম এই বাসরে
ভাঙ্গনের ঝড় এসে আজ হারিয়ে দিল নীল-ধুসরে
চেতনায় রইবে জেনো এই আমাদের দিনগুলি সব
আগামী 'স্বপ্ন বাসর' গড়বো আমি দুচোখ জুড়ে। -28/08/04
4
এইতো সেদিন আকাশ ভরা আলোর মাঝে
নামলো আঁধার যেমন নামে ধুসর সাঁঝে
দেখ্ছে সবাই মধ্যদিনের আলোর মিছিল
নেই তুমি তাই সান্ধ্য-বীণা হৃদয়ে বাজে। -28/08/04
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



