আমার মৃত পৃথিবীতে ছিল মৃত সব বালুকণা
স্বপ্নেরা যেথা আঁকতো না কভূ হৃদয়ের আলপনা
ছিল সেথা কায়
অজানাতে হায়
তোমার ছোঁয়াতে বেয়ে উঠি শেষে
অজস্র সুষমায়
ভোরের আলোতে দেখিনি যখন
মোর হয়ে তুমি দেখেছো তখন
হস্ত পদেতে পঙ্গু ছিলাম হায়
সেদিনও চলেছি তোমার ঐ হাত পায়
বক্ষে তোমার ভালবাসা শুধু নয়
ছিল অভাগার জীবনের সঞ্চয়
জীবন চলিতে
পথের গলিতে
শত ব্যাথা উঠে জমে
তোমার আবেশে
স্নেহের পরশে
গলে যায় কমে কমে
ক্লান্ত-শ্রান্ত ভারবাহী মন কখনো অশান্ত
সুখ-ছোঁয়া পাই ছুঁয়ে-ভেবে ওগো জীবনের বৃন্ত!
25.09.2000, রয়েল কমিশন, ইয়ানবো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



