বিচিত্র পৃথিবী ওগো
খনিক দাড়াও
পথভোলা এ পথিকের তরে
সরল পথটি দেখাও
তুমি বয়ে চলো জানি
অনাদি কাল হতে
কোথায় পেলে পথের দিশা
কে চড়ালো রথে
সূর্যের উদয় অস্ত
চন্দ্রের আনাগোনা
আপন কর্মে চঞ্চল যেন
সবকিছু জানাশোনা
কাঁদে যে পাহাড় ঝর্নাশ্রুতে
নদী হয়ে বয়ে চলে
সাগরের সাথে হেসে খেলে ফের
মেঘ ঝরে কথা বলে
কে শিখালো তারে এই গতি ধারা
কে খেলে অমন খেলা
মিনতি তোমায় তার কাছে মোরে
নিয়ে চল এই বেলা।
10.06.2000, রয়েল কমিশন, ইয়ানবো
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



