তাপিত দ্বিপ্রহর নিচে শঙ্কা-ব্যাকুল দিন
গাছের ছায়ায় টলমল অাঁখি বসেছিল একদিন।
বসন তলায় বৃক্ষের লাশ
ভূবনের উমে নেই অভিলাস
ঈষৎ হরিতাভ শিখা বুকে বাস
পেঁচিয়ে উঠে নবীন পত্রাভাস,
পূর্ণতা বয়ে যায় ঈষাণের নিঃশ্বাস ডরে
হলুদিয়া লুটিয়ে সিজদা করে।
ঝুরিছে নবোদ্যানের বায়
স্মৃতি অতীতকে ভুলে যায়,
নবীনের অভিষেকী গান
শুকনোরা মর্মরে গায়।
ভূবন কি কাঁদিবার---
হেরি ভাবি শুধু অতীতের পানে বার বার।
21.01.2000, রয়েল কমিশন, ইয়ানবো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



