জানতে চেয়েছ শুধু
আমিত্ববোধের নেকাবটুকু অনেক কষ্টে সরিয়ে
আমিই সেই কি না? একমাত্র এইটুকু
এখানে বসন্ত নেই; কতই তো বলেছি
বসন্ত দু'পায়ে মাড়িয়ে চল- 'কালবৈশাখী''।
পড়ন্ত বিকেল এখন
ঘরে ফিরবে বলাকা,
বিগত দিনের হেমন্তের উৎসব তার
মুছে দিল দারুন কনকনে শীত।
আবার যদি শরৎ-বিদায়ে দেখা হয়ে যায়, তবে
আমায় উৎসবে ডেকো না, ভেঙ্গে যাব
দূরে ঠেলে দিও না, ব্যাথা পাব
এখানেই হারিয়ে যাই, সন্ধ্যার কালো ছায়ায়।
যাবার আগে বলে যাই-
দুরন্ত পৃথিবীতে আর ঝড় তুলো না
ভেঙ্গে দিও না সবুজ তরুর শাখা।
এ তুফানে জ্বলে যাবে নিজেও, অভিশাপে!
দয়া করে আর তুলো না কোন হৃদয়ে- "অগি্ন-তুফান"।
01-06-2005 ইং, মদীনা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


