somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যক্তিগত উন্নয়ন শিক্ষায় আল কুরআন। পর্ব - ০১।

১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ব্যক্তিগত উন্নয়ন শিক্ষায় আল কুরআন, ৫২ সূরা আত্বতূর, আয়াত – ২১ এ আল্লাহ বলেছেন,
“প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী।”

ব্যক্তিগত উন্নয়ন শিক্ষায় আল কুরআন, ৫৩ সূরা আননাজম, আয়াত – ৩১, ৩৯ এ আল্লাহ আরও বলেছেন,
আয়াত – ৩১
“যা কিছু আছে আসমানে এবং যা কিছু আছে যমীনে তা সবই আল্লাহর। যাতে তিনি যারা মন্দ কাজ করে তাদেরকে তাদের কাজের প্রতিফল দেন এবং যারা নেক কাজ করে তাদেরকে দেন উত্তম পুরস্কার।”

আয়াত – ৩৯
“এবং মানুষ শুধু তাই পায় যা সে অর্জন করে।”

এবার একটি গল্প বলা যাক যাতে ইহা পরিষ্কার হয়ে ওঠে যে, মানুষ যা পায় তা নির্ভর করে যা সে পূর্বে করে থাকে তার ওপর।
এক ছোট্ট ছেলে তার বাবার সাথে পাহাড়ের পাশে হাঁটছিল। হঠাৎ ছেলেটি একটি পাথরের সাথে ধাক্কা খেল এবং পড়ে গিয়ে আঘাত পেল। ব্যাথা পেয়ে বলে উঠলো, “আহ…”। ছেলেটিকে অবাক করে দিয়ে পাহাড়ের কোন এক জায়গা থেকে আওয়াজের পুনরাবৃত্তি হলো, “আহ…”।

উৎসুক ছেলেটি চিৎকার করে জানতে চাইলো, “কে?”
উত্তর আসলো, “কে?”

ছেলেটি তখন চিৎকার করে বললো, “তুমি খুব ভালো”।
অজানা কণ্ঠে উত্তর আসলো, “তুমি খুব ভালো”।

প্রচণ্ড রেগে গিয়ে ছেলেটি বললো, “কাপুরুষ!”
উত্তর আসলো, “কাপুরুষ!”

ছেলেটি ভয় পেয়ে তার বাবাকে জিজ্ঞেস করলো, “বাবা, এসব কি হচ্ছে?”
স্মিতহাস্যে বাবা বললো, “বাবা, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা কর”।

ছেলেটি তখন পাহাড়ের দিকে উদ্দেশ্য করে উচ্চকণ্ঠে বললো, “ঠিক আছে। তুমিই জিতেছ”।
কণ্ঠস্বরের উত্তর, “ঠিক আছে। তুমিই জিতেছ”।

হতভম্ব ছেলেটি তখনও কিছু বুঝতে পারলো না। ফ্যাল ফ্যাল করে বাবার দিকে তাকিয়ে রইলো।
তার বাবা তাকে বোঝালো, “মানুষ ইহাকে প্রতিধ্বনি বলে, কিন্তু আসলে ইহাই হচ্ছে জীবন। তুমি যা বলো কিংবা কর ইহা তোমাকে তাই ফিরিয়ে দেয়। আমাদের জীবনটি হচ্ছে আমাদের কৃতকর্মেরই প্রতিফলন। তুমি যদি বেশি ভালোবাসা চাও, অন্যকে বেশি ভালোবাসা দাও। তুমি যদি অন্যের কাছ থেকে ভালো কিছু আশা কর, নিজে ভালো হয়ে যাও। আমাদের জীবনের সবকিছুর ক্ষেত্রেই ইহা প্রযোজ্য। তুমি জীবনকে যা দিয়েছ, জীবন তোমাকে ঠিক সেটাই ফিরিয়ে দেবে।”

তথ্য সহযোগিতায়:
১। আল কুরআন।
২। http://sstudentorg.blogspot.com/
৩। http://thikdarona.blogspot.com/
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

জেফরি আর্চারের জগৎ বিখ্যাত উপন্যাস ‘A Prisoner of Birth’ এবং অন্যান্য প্রসঙ্গে....

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৭


ছবিতে আমি, মারুফ জামান এবং লেঃ কর্নেল রাজীব।
জেলে থাকতে জেফরি আর্চারের (Jeffrey Archer) লেখা ‘A Prisoner of Birth’ বইটির পড়ার জন্য বলেছিলেন ক্যাপ্টেন (চাকুরিচ্যুত) খন্দকার রাজীব... বইটি সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

সুন্দর সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২১



সবকিছুই পাওয়া যায় এখন বিপণনের কল্যাণে,
বিপনি বিতানে বিতানে;
চাইলে কিনে নিতে পারো লালনীলহলুদ মনও!

মন চাইলে পোষ মানাতে পারো বনের অবাধ্য পশুও;
শুধু পোষ মানাতে যেও না মানুষ;... ...বাকিটুকু পড়ুন

×