যে ফুল ফোটে গন্ধ বিলাতে ভোরে
মধ্যাহ্নের খরতাপে এসে চুপিসারে কয় মোরে,
দখিনা বাতাস বইবে না আর জীবনের মৌসুমে
সুগন্ধী ফুল গন্ধ বিলায় বিকেলের অবসরে।
০২.১০.২০০৪
২৭//
শিমুলের ঢালে ডাকছে কোকিল একাকী অন্ধকারে
হৃদয়ের ডাক শুনছে না কেউ, ভাবছে সে ব্যাথাভরে
ফুলের সুবাস, দখিনা বাতাস, পাখালীর কলতান
বোঝে নাকো তারা, যে পায় সে বোঝে শুধুই পরান ভরে।
০৪.১০.২০০৪
২৮//
যখন এলো কঠিন আড়াল তোমার আমার মাঝে
প্রহরগুলো দীর্ঘ হল সকাল-দুপুর-সাঁঝে,
কালের চাবুক হানলো আঘাত দুই হৃদয়ের ভাঁজে
জীবন বীণার দুই তারে আজ নীল কষ্টেরা বাজে।
১৬.০৯.২০০৪
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে ।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০০৭ রাত ৩:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


