পূর্বচন্দ্রপুর
৩১ শে মে, ২০১৬ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাড়ি আমার চন্দ্রপুরে
সামনে আছে পূর্ব
ছবির মতন ছিল আগে
এখন সবই গ্রস্ত।
খাল ছিল বিল ছিল
শাপলা শালুক মাছ ছিল
নৌকা ছিল মাঝি ছিল
গান ছিল প্রান ছিল।
গোয়াল ভরা গরু ছিল
গোলা ভরা শালি ছিল
মুড়ি ছিল মুড়কি ছিল
পৌষ পর্বনে পিঠা ছিল।
হাঁস মুরগী ছাগল ছিল
ময়না শালিক টিয়া ছিল
জাম জামরুল ঢেউয়া ছিল
হাস্নাহেনার গন্ধ ছিল।
খেজুর গাছে রস ছিল
ছনে ছাওয়া ঘর ছিল
জাল ছিল তাঁত ছিল
খেলাধুলা আড্ডা ছিল।
মক্তব ছিল মন্দির ছিল
বয়স্ক শিক্ষার কেন্দ্র ছিল
কির্ত্তন ছিল ওয়াজ ছিল
সাম্প্রদায়িক বন্ধন ছিল ।
ছিল অভাব ছিল কষ্ট
ছিল শ্রদ্ধা ভক্তি শিষ্ট
নষ্ট ভ্রষ্টের খেলায় এখন
সকলেই যে হায় নিবিষ্ট।
মাটি গেল ইট আসিল
ইটের উপর ইট গাঁথিল
সুখ পাখিরা পালিয়ে গেল
শান্তিরা আজ হায় নিষুপ্ত।

সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন