somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরিবর্তনের প্রয়াস

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবসময় একটা কথা চিন্তা করি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে কতটুকু আমার নাগরিক দায়িত্ব পালন করে থাকি?কোথাও কোন ঘটনা হলেই সাথে সাথে বলি সরকারের দোষ,প্রশাসনের দোষ,মিডিয়ার দোষ ইত্যাদি ইত্যাদি।কিন্তু একবারও কি কখনো নিজেদের কে আয়নার সামনে দাড়িয়ে নিজেকে দেখেছি দেশের প্রতি,সমাজের প্রতি,প্রতিবেশির প্রতি, নিজ পরিবারের প্রতি আমাদের যে দায়িত্ব ছিল তা কি পালন করছি? প্রথমেই বলি দেশের প্রতি,প্রতি ৫বছর পর পর যে নিবার্চন হয় সে নির্বাচনে কি আমি যোগ্য লোককে ভোট দিয়েছি,যে আমার দেশের উন্নয়ন করবে?নাকি দলের ভালোবাসা আর টাকার মোহে দেশ গঠনের মূল হাতিয়ার সে ভোট অযোগ্য কাউকে দিয়ে এসেছি।নিজের এলাকায় সচরাচর যে ঘটনা গুলো ঘটে তার মূল কি তা কি আমরা খতিয়ে দেখেছি একবার ও।কিংবা যারা ঘটাচ্ছে তারা কারা তা চিহ্নিত করে তাকে বুঝানো অথবা প্রতিকারের কোন ব্যবস্হা কি করেছি?বাড়ির আশেপাশে অপরিচ্ছন্ন এলাকাগুলো কেন দিনের পর দিন অপরিচ্ছন্ন তা ভেবেছি।কারা করছে দেখেছি?বাসার চাকর ছেলেমেয়েগুলো ময়লা কোথায় ফেলেছে তা কখনো প্রশ্ন করেছি,কখনো বলেছি নিদির্ষ্ট ডাস্টবিনে ফেলতে অথচ শহর গুলো জলবদ্ধতায় ডুবে থাকে আর নিজেরা সেই জলে সাঁতার কাটি।নিজেরা যখন খাল দখল করে ঘরের সাইজটা একটু বড় করি তখন ঐ খালের পানি যে আরামে আমাকে থাকতে দিবে না সেটা চিন্তা করেছি?যারা সন্ত্রাসী কর্মকান্ড চালাই তারা কারা?নিশ্চয় কোন না কোন বাবা মায়ের সন্তান।এই সন্তান কেন কিভাবে কার সাথে মিশে সন্ত্রাসী হয়েছে সে খবর কি রেখেছিলাম?তাকে কখনো ভালোবাসার দুহাত বাড়িয়ে বুঝানোর চেষ্টা করেছিলাম ভালো মানুষ হওয়ার জন্যে। নিজেদের ছেলেমেয়ে নিয়মিত স্কুল কলেজে যাচ্ছে কিনা,লিখাপড়া ঠিক মতো করছে কিনা অথবা পড়ার রুমে কম্পিউটার মোবাইলে কি করছে কিংবা কি দেখেছে তা কি কখনো খবর নিয়েছি?খাবারে ভেজালের কথা বলি অথচ যাচাই করি না কোন খাদ্যে ভেজাল?ভেজাল যারা করছে তাদেরকে বলছি যে এই ভেজালের স্বীকার তোমার পরিবার,তোমার ছেলেমেয়েও হতে পারে?ভেজাল হচ্ছে জেনেও যামেলা হবে মনেকরে নীরবে ভেজাল কিনে নিয়ে আসি।যানজটে বসে থাকি কিন্তু যে বাসে চড়েছি সে বাসের ড্রাইভারকে কখনো কি বলেছি যে বাসটা পার্কিং স্হানে পার্ক করাও?যে রিক্সা, অটো রিক্সা তে বসি তার চালককে কখনো সর্তকতার সাথে গাড়ি চালাতে বলেছি?না আমরা এগুলো কখনো করেছি বলে মনে হয় না করলেও ১৬কোটির মধ্যে হাতে গনা কয়েকজন।অথচ একটু চিন্তা করে,একটু সচেতনতা পারে আমাদের দেশকে,আমাদের শহরকে, আমাদের সমাজকে বাসযোগ্য করতে পারি।আজাদী পত্রিকায় সুযোগ পেয়েছি তাই দুটি কথা বলার সুযোগ পেলাম।ভালো লাগতো আরো বেশি লিখার সুযোগ দিতেন।ধন্যবাদ সমাজ সংস্কারের একটি সুযোগ আপনাদের পত্রিকায় জায়গা করে দেওয়ার জন্যে।--আবদুর রশীদ লোকমান।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×