somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বাবাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আজ আমাদের মহান বিজয় দিবস। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। ব্লগ, ফেইসবুকে লাল সবুজের ছবি দেখে মন আনন্দে ভরে উঠে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, লাল সবুজের বাংলাদেশ।

আমার বাবা একজন মুক্তি্যোদ্ধা। যুদ্ধের সময় আমার বাবা ছিল ২৪ বছরের এক যুবক। যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল তখন একদিন রাতের অন্ধকারে আমার বাবা, কাকাসহ আমাদের বাড়ির আরো অনেকে বাড়ি থেকে পালিয়ে ট্রেনিং করতে চলে গিয়েছিল। সকালে আমার দাদি উনার দুই ছেলেকে না দেখে পাগলপ্রায় হয়ে গিয়েছিল।পরে অন্যদের কাছে খবর পেয়েছিলেন যে উনার দুই ছেলে যুদ্ধে চলে গেছেন। তারপর ৯ মাস যুদ্ধ শেষে স্বাধীনতা নিয়েই বাড়ি ফিরেছিল।

ছোটবেলা থেকেই বাবার মুখে যুদ্ধকালীন সময়ের বিভিন্ন ঘটনা শুনেই বড় হয়েছি। তাই হয়ত যখনি দেশের গান শুনি মনের অজান্তেই চোখ ভিজে আসে।আগে বাবা আমাদের বলত যুদ্ধের আগের ও পরের বিভিন্ন ঘটনা আর এখন উনার নাতি নাতনীদের বলেন। তারাও আগ্রহ নিয়ে শুনে সেসব।বাচ্চাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো দরকার। অনেকেই সময়ে সময়ে পোশাক পরিবর্তন করে ঠিকই কিন্তু স্বাধীনরা দিবস আর বিজয় দিবসের পার্থক্য ও বুঝেনা। মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন, বহু মানুষের ত্যাগে পাওয়া এই স্বাধীনতা।

অনেকেই কথায় কথায় বলে এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম, এমন দেশ কি আমরা চেয়েছিলাম, এমন সোনার বাংলা কি আমরা চেয়েছিলাম? সোনার বাংলা তো কোন হাতের মোয়া না, যে চাইলাম আর পেয়ে গেলাম। দেশকে সোনার বাংলা হিসাবে দেখতে চাইলে প্রতিটা মানুষের যার যার অবস্থান থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে, তবেই সোনার বাংলাদেশ হিসাবে দেশকে গড়ে তোলা সম্ভব।

ভাল থাকুক আমার মা, মাটি, দেশ আর দেশের প্রতিটা মানুষ।স্বাধীনতার আমেজ ছড়িয়ে পড়ুক প্রতিটা ঘরে।


সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
২২টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×