somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপি আওয়ামীলীগ প্রসঙ্গ- একটি বিএনপি আমলে লেখা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে কলমওয়ালা! তুমি তোমার দেশের জিয়ার রাজনৈতিক দলকে বল। হে জিয়ার রাজনৈতিক দর্শনে বিশ্বাসীগণ। তোমরা কি অবগত আছ জিয়া ছিল অদুরঅতীত বিশ্বের ক্যারিসম্যাটিক দেশ পরিচালকদের মধ্যে অন্যতম। বল। তবে পৃথিবীর প্রায় সব জাতীয় লিডারদেরই ক্যারিয়ারে বিবেকদন্ড বহালের ক্ষেত্রে বিচ্যুতি আছে। দোষগুণ নিয়েই পরিশেষ মুল্যায়ন হয়। তবে সে ছিল জনমানসের কাছে মাটির মানুষ স্বভাবের একজন। স্মরণ কর- তার বুড়ী মায়ের হাতে পানি পানের কিংবদন্তি টি কিংবা স্মরণকর তার কোদাল ঘাড়ে ফটোতে পোজ দেয়ার প্রেক্ষাপটটি অথবা ভাঙ্গা সুটকেসের চিত্রটি। তার আর্মিবর্মের মধ্যে কিছুক্ষেত্রে গুরুতর বিতর্ক ছাড়া সে ছিল প্রকৃতই জনদরদি স্বভাবের একজন। অথচ তোমরা বিএনপিরা আবারও ক্ষমতা পেয়েই নিজেদের মধ্যে গ্রুপিং লবিং নিয়ে মত্ত হয়ে পড়েছ। এক জাতীয়বাদী ভাই আর এক জাতীয়বাদী ভাইকে টেন্ডারবাজি বখরাবাজি নেতৃত্ববাজির কারণে হত্যা করছ। নিশ্চয় জিয়া যদি বেচেঁ থাকতো, তবে সে দারুন মন কষ্টে ভুগত। ক্ষমতার চেয়ারখানা দখলের জন্য একই আদর্শের ভায়ের কাঁধে বিনা দ্বিধায় পা তুলে দিচ্ছো। আর শুধু ভোটের আগে সিজেনাল পাখীর মত এলাকার দুয়ারে দুয়ারে ঘুরফির করছ। তোমাদের যে কেউ একজন পার্লামেন্ট মেম্বার হয়ে গেলে চোখের সামনে পোঁয়াবারো-তে পরিনত হচ্ছো। অথচ তখন দেশের অধিকাংশ নাগরিক দারিদ্র সীমার নীচে কাতরাচ্ছে। ধিক! তোমাদের জিয়ার সৈনিক হিসেবে গর্বের মুখে!

হে আঁধার মুখমন্ডল! তুমি চলতি ক্ষমতাসীন(বিএনপিশাসনআমলেলেখা) জিয়ার সৈনিকদের বলে দাও যে, তোমরা বিশুদ্ধ আত্মায় উন্নত হয়ে যাও। দেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিনত করার খেলায় মেতে ওঠ। তোমাদের জন্য রয়েছে ইহকালপরকালে সম্মান আর পুরস্কার। বল। আল্লা ডানবাম দেখবেন না। তিনি দেখবেন রাজনীতিবিদদের মনের নিয়ত আর অন্তরের গতি বিধি। আল্লা অন্তর্যামী। বল। আমরা বিএনপি - আওয়ামীলীগ যাই হয় না কেন- আমরা সৎ কাজের প্রতিযোগিতায় একে অপরের বিরদ্ধে অবতীর্ণ হয়ে যায়। আমাদের মনোভাব আর মানদন্ড হবে : আমরা একে অপরের চাইতে ভালো মানুষি আর দেশসেবা করাতে ফাস্ট হবো। তবে জানবে- তখন শারীরিক-মানসিক নাতিজা মুক্ত নেতৃত্ব উপভোগ করবে। বল। সৎ মানসিকতায় আছে ওম শান্তি ওম!

হে জাতীয় কবির নামধারী ! বর্তমান ক্ষমতার বাইরে তোমার আওয়ামী লীগ ভাইদের বিএনপি ভাইদের বলা কথা গুলোই উপলব্ধি করার জন্য উপস্থাপন করে দাও। সাথে সাথে স্মরণ কর, বাংলাদেশের স্বাধিনতা অর্জণের প্রনোদণা বিদ শেখ মুজিব যে বিশাল হৃদয়ের মানুষ ছিল আর বাংলার মানুষের মুখে সুখের আভা ফোটানোর যে অকৃত্রিম কামনা বাসনা ছিল। এটাই তার অমরতা প্রাপ্তির কলকাঠি। তোমরা আওয়ামী ভায়েরা যদি সেই সিংহ পুরুষের মানসিকতাকে নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পার। তবে জেনে রেখ, তোমাদের রাজনীতি কখনও বুমেরাং হবে না !

বল। হে আওয়ামী ভায়েরা। আসুন। আমরা আমাদের নিয়ত কামনা বাসনা গুলো শুদ্ধি করি এবং সেবার তুমুল মনোভাব নিয়ে এবারকার ভোট যুদ্ধে অবতীর্ণ হয়। বল যে দলই ক্ষমতায় আসুক শুধু শর্ত থাকবে যে, তারা হবে জন সংবেদনশীল নেতৃত্ব। তাদের বিবেক মাথা আর হাতের ছোঁয়ায় রাষ্ট্রে প্রবাহিত হবে একটি কল্যাণের ফল্গুধারা। স্মরণকর, রাষ্ট্রের কল্যাণ মানে শাসকের কল্যাণ আর রাষ্ট্রের দূর্ভাগ্য মানে শাসকের দূর্ভাগ্য - সরকারের মধ্যে যদি এই মানসিক উপাদান উপস্থিত থাকে তবে সরকার অবশ্যই নিঃস্বার্থ হবে। আল্লা তুমি আমাদের কে বিবাদের বীজ বপনকারী না করে কল্যাণের বীজ বপনকারী হিসেবে কবুল করে নাও। বল। লোভহিংসা রুখে ফেল, দেশ সেবা সফল কর। রাজনীতির হাতিয়ার প্রজ্ঞা আর বিবেকবাদ। মতলববাজি খতম কর, বিবেক দন্ড বহাল কর।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর সেই ভাষণ। কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

অধরা বালিকা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:১৮




লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

×