somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুঁথিগত বিদ্যা এবং আল্লা দর্শন প্রসঙ্গ

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে কলমওয়ালা ! তোমাদের পন্ডিত শ্রেণীর কেউ কেউ বলে কি এলমে কিতাব আর এলমে কালব দু'ভাগে বিভক্ত। তুমি বলে দাও যে- এলমে কিতাব আর এলমে কালব পারষ্পারিক সম্পর্কযুক্ত। আসমানি কিতাবে কি বলা নাই যে, ঈশাকে আল্লাপাক তাওরাত ইনজিল ও হিকমত শিক্ষা দিয়েছিলেন। বল। পুঁথিগত ধর্মদর্শনবিদ্যা অর্জণের সাথে সাথে কলবুস সলীমে বা বিশুদ্ধ আত্মায় উন্নত হলে আল্লাপাক মুমিনকে সঠিক জ্ঞানের মর্ম উপলব্ধির সুযোগ করে দেন। যেমন আমাদের রাসুল কি তৎকালীন আরবদের মত হাতীওয়ালা আর আবাবিল পাখীর কংকর নিক্ষেপের ঘটনা জানত না অথবা ইবরাহিম সোলায়মান মুসা ঈশা ইউসুফের ইতিহাস কি তাঁহার জানা ছিলনা ? তা অবশ্যই জানা ছিল। অতঃপর আল্লা এই ইতিহাস থেকে ভারসাম্যপূর্ণ শিক্ষা এবং সঠিক ও তাৎপর্যপূর্ণ ইতিহাস বের করে আনার হিকমত প্রদান করেছিলেন। এ প্রেক্ষিতে স্মরণ কর মায়েদা সুরার ঐ আয়াতটি - হে কিতাবীগণ ! আমার রাসুল তোমাদের নিকট আসিয়াছে, তোমরা কিতাবের যাহা গোপন করিতে, সে উহার অনেক তোমাদের নিকট প্রকাশ করে এবং অনেক উপেক্ষা করিয়া থাকে। আল্লাহর নিকট হতে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের নিকট আসিয়াছে।" বল। সুবহানআল্লাহি বিহামদিহি।
হে কলবুস সলীমের নরসুন্দর ! যে সকল পীর মুরীদান ইঙ্গিত প্রদান করে যে- স্বপ্ন এবং কাশফের মাধ্যমে আল্লার দর্শন লাভ করেছেন। তুমি তাদের কোরানের ঐ আয়াতটি স্মরণ করিয়ে দাও। যখন বনী ইসরাইলরা বলেছিল হে মুসা আমরা আল্লাকে সরাসরি না দেখা পর্যন্ত তোমাকে কখনও বিশ্বাস করব না। তখন তাহারা বজ্রাহত হয়েছিল। অথবা স্মরণ করিয়ে দাও মুসার আল্লাকে দেখার খায়েশ অজ্ঞান বেহুঁস হয়ে পড়ার মাধ্যমে মিটেছিল। এই প্রেক্ষিতে তুমি বলে দাও যে, তোমরা খালেস দিলে কলবুস সলীমে উন্নতির চেষ্টা চালিয়ে যাও তখন অনুভব করতে পারবে যে আল্লা তোমার সাথে সাথে আছেন। ব্যাস, এ পর্যন্তই। বল। আল্লা বাড়াবাড়িপূর্ণ কথাতে অসন্তষ্টি প্রকাশ করেন। তোমরা সকল টালবাহানা বাজেয়াপ্ত ঘোষণা কর। বল। আল্লা সর্বোচ্চ প্রজ্ঞাময়।

হে কলমওয়ালা ! তুমি তোমার দেশের ভোলার পীর সাহেবের মোসলমানী জিন্দিগী নামক কিতাবে উল্লেখিত ঐ অংশটি স্মরণ কর- যেখানে বলা হয়েছে- একজন মুরীদকে বিশ্বাস করতে হবে যে,তাহার পীর ফানা'র অবস্থায় আল্লা প্রদত্ত অসাধারণ শক্তিতে শক্তিশালী হয়ে থাকেন। এবং আকাশ ও ভূ-মন্ডলের অদৃশ্য বিষয় আল্লার ইচ্ছাক্রমে দর্শন করতে ও জ্ঞাত হতে পারেন। এবং বিপদের সময় মুরীদ তাকে স্মরণ করলে আল্লার ইচ্ছাক্রমে আধ্যাত্মিকভাবে দেখা দিয়ে মুরীদকে সাহায্য করতে পারেন। তুমি বলে দাও যে, হে মানবমন্ডলী। তোমরা বিপদ আপদে শুধুমাত্র আল্লার কাছে সাহায্য চাও। সাথে সাথে কোরানের ঐ বাণীটি স্মরণ করে দাও- বল। আল্লা যাহা ইচ্ছা করেন তাহা ব্যতিত আমার (রাসুলের) নিজের ভালো মন্দের উপর ও আমার কোন অধিকার নাই। আমি (রাসুল) যদি অদৃশ্যের খবর জানতাম তবে তো আমি প্রভূত কল্যাণই লাভ করতাম। এবং কোন অকল্যাণই আমাকে স্পর্শ করতো না।" তুমি বলে দাও যে, বিপদের সময় মুরীদ আল্লার কথা স্মরণ না করে পীরের কথা যদি স্মরণ করে সেটা স্পষ্ট শিরক হবে। এখানে উল্লেখ করে দাও কোরানের ঐ বাণীটি বল, কে তোমাদের উদ্ধার করে স্থলভাগে এবং সমুদ্রের অন্ধকার থেকে যখন তোমরা কাতরভাবে এবং গোপনে তাহার নিকট অনুনয় কর। বল। আল্লাহই তোমাদের ঐ বিপদ থেকে এবং সমস্ত দুঃখ কষ্ট হতে উদ্ধার করেন। এতদ্সত্বেও তোমরা আল্লার সাথে শরীক কর।" ফাসাববি বিহামদি রব্বুকা আসতাগফির।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×