নিঃসন্দেহে আপনারা জনবহুল দেশে জন্মনিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করছেন, সচেতন নাগরিকগন এ বিষয়টিতে অবগত । কিন্তু দিনে দিনে প্রতিযোগিতা করে কেন অসচেতনতার পরিচয় দিচ্ছেন তাতে আমি অবাক না হয়ে বরং হতবাকই হচ্ছি ।
একটা ফার্মেসীতে গেলে লক্ষ্য করলে দেখা যাবে যে, একটা কোম্পানি আরেকটা কোম্পানির সাথে পাল্লা দিয়ে প্যাকেটের ওপরে খোলামেলা চিত্র দিয়ে ক্রেতাদের আকর্ষণ করার চেষ্টা করছে । অনেকটা ইন্ডিয়ান বডি-স্প্রে কোম্পানির মতো বিজ্ঞাপন!
মনে করুণ, আপনি আপনার ছোট সন্তান বা ভাই কে ফার্মেসীতে পাঠালেন ওরস্যালাইন বা গ্যাসটিকের ট্যাবলেট নিয়ে আসতে, সে ফিরে এসে যদি ঐ চিত্রের বর্ণনা দিয়ে যদি আপনার কাছে জানতে চায় ওরা কি করছিল বা ওটা দিয়ে কি করে তাহলে আপনি কি উত্তর দিবেন???
কোম্পানি গুলোর দৃষ্টি আকর্ষণ করছি, ক্রেতা কে আকর্ষণ করতে, জ্ঞান দান করতে প্রয়োজনে প্যাকেটের ভিতরে একটা প্রসপেক্টাস দিয়ে দিন । কিন্তু দয়াকরে প্যাকেটের বাইরে অশালীন, উগ্র চিত্র ব্যাবহার বন্ধ করুণ । এতে করে আপনার আমার সন্তান, ছোট ভাই স্কুলে না গিয়ে অশালীন ভাবনায় মত্ত হবে না, প্রশ্ন করে ভ্যাবাচেকাও করবে না ।
ধন্যবাদ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



