somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আষাঢ়ের জলধারা ঈশান কোণে

২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-- এত মুগ্ধ চোখে আমি কখনও কাউকে বৃষ্টি দেখতে দেখি নি ।

কথাগুলো শ্রবণইন্দ্রিয় ভেদ করা মাত্রই নিরা বাস্তবে ফিরে এল । পাশের মানুষটির দিকে তাকিয়ে ঈষৎ লজ্জা পেয়ে গেল হয়তো । মানুষটা কেমন মুগ্ধ চোখে নিরার দিকে তাকিয়ে আছে । আষাঢ়ের আজকের বৃষ্টিতেও অফিস যেতে হচ্ছে । জুন ক্লোজিং এবং জুলাই ওপেনিং চলছে । সারা রাত থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারনেই হয়ত দিনটা কেমন যেন সতেজ আর বৃষ্টিস্নাত রুপ ধারন করে আছে । সকালে বাসা থেকে বের হয়ে মুল ফটকের কাছাকাছি আসতেই ইশানের সাথে দেখা । সাধারণত তেমন একটা কথা হয় না । যখনি দেখা হয় একটু ভদ্রতার হাসি বিনিময় পর্যন্তই । লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে ডিগ্রিধারী বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের এই ধরনের মানুষের সাথে এর চেয়ে বেশি ঘনিষ্ঠতা না করাই নিরাপদ মনে করে নিরা । পাশের বাড়িতে ইশানের দাদি একা থাকেন বলে নিরাদের সাথে বেশ ভাল সম্পর্ক রয়েছে দাদীর । মাঝে মাঝে ইশান দাদীর সাথে দেখা করতে আসেন , সেই সুবাদে এই হাই প্রোফাইল ক্যাটাগরির মানুষের সাথে পরিচিতি । খুব ট্যালেন্টেড মানুষের সাথে কথা বলতে গেলে নিজেকে বোকা বোকা লাগে বলেই হয়তো নীরা ইশানের সাথে সহজ সামাজিকতাটুকুও করতে পারে না। তাছাড়া নিরা কেন যেন এই মানুষটাকে খুব ভয় পায় । রাজপুত্র সদৃশ এই মানুষটা যে কোন সময় নিরা কে ভয়ঙ্কর একটা ঝাড়ি দেবে, এমন একটা আতঙ্ক সবসময় নিরা কে আচ্ছন্ন করে রাখে।

কি মনে করে ইশান নিরা কে অফিস পৌঁছে দেয়ার অনুরোধ করল । প্রচন্ড ইচ্ছা থাকা সত্ত্বেও নিরার কেন যেন না করার মত সাহস হল না ! বরং কোন এক অজানা আতংকে খুব বাধ্য মেয়ের মত গাড়িতে উঠে পড়ল । মগবাজার রোডে আসার পর ঝুম ঝুম করে বৃষ্টি শুরু হল আবার । অবারিত বৃষ্টিতে নিরা ভুলেই গিয়েছিল বর্তমান অবস্থানের কথা । হাল্কা টিউনে কলনিয়াল কাজিনের "রেইন ড্রপস" বৃষ্টিস্নাত মুহূর্ত কে পূর্ণতার স্বাদে পরিনত করছে । বৃষ্টিস্নাত সময়ের জন্য উপযুক্ত একটি টিউন। নিরার খুব পছন্দের মুহূর্ত টুকু নিজের মত করে বৃষ্টির সাথে মিশে যাচ্ছে অথবা নিরা হয়তো মুহূর্তটুকু ধরে রাখতে চাইছে না ।

নিরার অফিসে পৌঁছানোর পথটুকু আরেকটু দীর্ঘ করার জন্যই হয়তো ইশান হাতিরঝিলের প্রশস্থ রাস্তায় গাড়ী ঘুরিয়ে নিল । পাশে বসা এই মেয়েটাকে সব সময় আতঙ্কগ্রস্থ মনেহয় ইশানের । তারপরো আজ কোন অজানা কারনে এই মেয়েটাকে পাশে পেতেই ভাল লাগছে । অদ্ভুত একটা অনুভতির জলধারা স্পর্শ করে যাচ্ছে । কেমন যেন লাগছে । কেন মনে হচ্ছে এই মেয়েটাকে হারালে সব কিছুই হারিয়ে ফেলবে হৃদয়। অদ্ভুত এই অনুভুতিটা আসলে কি ??

সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৩ রাত ৯:১৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

×