সত্য-মিথ্যা
১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মিথ্যার পরে মিথ্যা রেখে
মিছেই সাজাও মিথ্যাটাকে
মিথ্যায় গড় বসতবাড়ি
মিথ্যায় মোড় জীবনটাকে।
সত্যটাকে আড়াল করতে
মিথ্যাটাকে সৃষ্টি করো,
ঐমিথ্যাটাকে আড়াল দিতে,
শত মিথ্যার মূলে ধর।
এভাবে মিথ্যাটাকে সৃষ্টি দিতে
শত সত্য ধ্বংস করো,
গোখরা সাপের ছোবল মেরে
সত্যটাকে হত্যা করো।
সত্য কথায় গা জ্বলে তাই-
তেলে-বেগুনে ঝলসে উঠো,
সত্যর ভয়ে ভেতর কাঁপে-
মিথ্যা রাখো হাতের মুঠো।
কিন্তু মিথ্যার নেই জানা হায়-
সত্যর কি শুভ্র শক্তি,
সত্যর অনলে মিথ্যা পুড়ে খাঁক,
সত্যর হয় শেষে মুক্তি।
সত্যর নাউ দশবার ডুবে তবু-
একবার উঠবেই হেসে,
মিথ্যা সেতো খড়কুটার মতো-
সাগরে যাবে ভেসে।
সত্য যদি একবার জ্বলে-
হবে সূর্য্যের মতো দীপ্তমান,
মিথ্যা সেদিন পালাবে গহরে,
মিথ্যার মান হবে ম্লান।
সত্য সেদিন সত্যিই গাইবে
সত্যর শুচী সাম্যগান,
মিথ্যার হবে ধ্বংস-বিনাশ
সত্যই রবে অনির্বান।
১৮-১১-২০১৪
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়নআমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৪:৪৪

কাহিনীটা ৯০ এর দশকের শুরুতে। বুশ তখন আমেরিকার প্রেসিডেন্ট- মার্কিনিদের আগ্রাসন চলছে তখন ইরাক জুড়ে। হাটে মাঠে ঘাটে আড্ডায় গল্প আলোচনা মিডিয়ায় এমনকি বাসর ঘরেও তখন নব পরিণীতার সাথে তার...
...বাকিটুকু পড়ুন
ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে...
...বাকিটুকু পড়ুনইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।
১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন