জেফারসন ল্যাব ইউজার মিটিং চলছে। গতকাল আসলাম এটেন্ট করতে। মেইন বিলডিং এর দোতলার লবি তে কিছু কিছু কম্পিউটার আছে, অন দ্যা ওয়েতে যদি কেউ ব্যব হার করে ,এই চিন্তা করে।
তো আমি ব্রেকে র সময় এসে বসেছি মেইল চেক করব বলে। এইখানে সব ই সিকিউর, তাই নিজের পেরসোনাল আইডি দিয়ে সিস্টেম এ ঢুকতে হয়। তো আইডি পাওয়ার্ড দিয়ে ঢুকে,এক্সপ্লোরের খুলে এড্রেস লিখতে গিয়ে দেখি ওখানে সাম হয়্যার ইন এর এড্রেস লিখা। আমি তো অবাক, কে লিখলো? তার মানে আমার আগে যে ব্যব হার করেছে, সে বাংলা জানে, বা বাঙ্গালী!!!! আমার খুশি কে দেখে, পাশের পি সি তে ই আমার এক বন্ধু কাজ করছিলো, আমি তাকে জিগ্যেস করলাম আমার আগে কে কাজ করেছে তুমি দেখেছ?? সে বলতে পারল না,আমার তখন পুরা মাথা জুড়ে এক চিন্তা, কে এই বাঙ্গালী??
এর মাঝে হেটে যাওয়া এক পোলা কে দেখলাম, দেখে ই মনে হলো, সে বাঙ্গালী । আমি তার দিকে বেশ কবার এমন ভাবে তাকালাম, প্রথমে সে হাসি দিলে ও পরে মনে হয় বেশ অবাক হল... বিষয় টা বাজে মনে হল, তাই তাকে গিয়ে জিগ্যেস করলাম, তোমাকে কেমন চেনা েচনা লাগে, তোমার সাথে কি আগে পরিচয় হয়েছে?? না তা হয় নি, আমি জানি। জিগ্যাস করলাম কোথা থেকে? সে ইন্ডিয়ান।
যাই হোক আশা আর হতাসা আর বেশ খুশি খুশি ভাব নিয়ে নিজের কাজে মনযোগ দিলা.মনে হল থাকলে ঠিক ই দেখা হবে। বিকেলে আবার অন্য এ কটা পি সি থেকে লগ অন করে বুঝলাম, যে আমি যেহেতু আমার পারসনাল আই ডি ব্যব হার করি, আমি যে পি সি থেকে ই লগ অন করি,সেটা সব পি সি তে ই আমার একাউন্ট এ সেভ হয়ে যায়। সকালে ঐ পি সি ইউজের আগে আমি লাইব্রেরীতে সামহয়্যার এ ঢুকেছিলাম, তাই এই বিভ্রান্তি।
তবে এটা বুঝলাম আমার ভিতরে একজন বাঙ্গালী দেখার, তার সাথে পরিচিত হবার, কথার বালার, বা নিজ ফিলডে একজন বাঙ্গালী কে দেখার আকাঙ্খা কতটা গভীর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

