না শোনা সুর
৩০ শে জুন, ২০০৭ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাত কত হলো ঠিক বলা যাবে না।চোখ বন্ধ করে রাখার মতো ক্লান্ত চোখ নয় মোটেই।মনে হচ্ছে সদ্য ঘুম ভেঙে উঠে বসলাম মাত্র।বাইরে কিচির মিচির পাখির শব্দ।এখন ও সূর্যি মামা জেগে উঠেন নি।ভোরের মায়াবি হিমেল আলো।না তার কিছুই নেই।অনুভব আর বাস্তবের দ্বন্দ টা প্রকট হয় ঘরের কোনায় একটু জায়গায় ডোরাকাটা আলো দেখে।বাইরের লেম্প পোস্ট এর আলো এসে পড়েছে স্ক্রিনের ফাক গলে।অন্ধকার ঘরে ঘড়ির টিক টিক টানা শব্দ....টিক ...টিক...সাথে যোগ হয়েছে উইন্ড চাইমের হালকা ঝন ঝন শব্দ...তার পাশেরটি র শব্দ একটু ভারি...কিছুটা থেমে থেমে ঢাম ....ঢাম.... শব্দ।দারুন অর্কেস্ট্রা।প্রতি রাতে যখন মানুষের শব্দ থেমে আসে, তারা জীবন্ত হয়ে উঠে।কত রাত ধরে তারা পারস্পরিক সমজোতায় বেজে চলছে সবার অলক্ষ্যে।প্রতি রাতে ঘুম ভেঙে যাক আমার।বারান্দায় গিয়ে বসতে ইচ্ছে করছে। কিন্তু তাখন আলো আধারী আবেশ টা থাকবে না, ঘড়ির টিক টিক ও শুনা যাবে না।
ঘন্টা তিনেক পরে ই শুরু হবে শব্দ জব্দ খেলা, থেমে যাবে রাতের সুর.....
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০০৭ সকাল ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,...
...বাকিটুকু পড়ুন১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!
কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?
এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।
২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯

-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:
১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া...
...বাকিটুকু পড়ুন
আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই...
...বাকিটুকু পড়ুন