গাজী আবদুল্লাহ আল মাহমুদঃ..........
খালেদা জিয়া বারাক ওবামাকে ফোন করল। কিন্তু না, ওবামা রিসিভ করল না। খালেদা চিন্তা করছে, অসময়ে কাউকেই পাওয়া যায় না। দুর্দিনে বন্ধু আর স্বজনেরা অবহেলা করে। আমি যেহেতু ক্ষমতায় নাই তাই অবহেলার শিকার হচ্ছি। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। ও, ওবামা কল ব্যাক করেছে। খালেদা রিসিভ করলো।
ওবামাঃ হ্যালো ! কে বলছেন?
খালেদাঃ ও ও, এখন তো আর আমাকে চিনবে না।
ওবামাঃ আচ্ছা আচ্ছা। খালেদা, কেমন আছো?
খালেদাঃ ভাল, তুমি?
ওবামাঃ খুব ঝামেলায় আছি। যা তোমাকে বলে বুঝাতে পারব না।
তোমার ছেলেরা কেমন আছে?
খালেদাঃ কোকো-তো সিঙ্গাপুরে ( আমি জানি না) আর তারেক যুক্তরাজ্যে।
ওবামাঃ কেন? তারেককে-তো আমার এখানে পাঠাতে পারতা। ও আরো ভাল থাকতো।
খালেদাঃ আমার ও ইচ্ছা ছিল। কিন্তু তোমার ঐখানে আবার ঐ ছোকড়া- টা আছে না?
ওবামাঃ কোন ছোকড়া ?
খালেদাঃ সজিব ( সজিব ওয়াজেদ জয়)
ওবামাঃ এটা একটা কথা হল। তুমি বললে-তো আমি ওকে অনেক আগেই বিদায় করে দিতাম।
খালেদাঃ থাক, এত ভাল সাজা লাগবে না।
ওবামাঃ কেন তোমার বিশ্বাস হচ্ছে না? আমকে বলে দেখ? আমি ওকে এখনই বিদায় করে দেই।
খালেদাঃ না, থাক লাগবে না। বরং তুমি .........।
ওবামাঃ বল, কি করতে হবে। তুমি যা বলবা আমি তাই করবো।
খালেদাঃ সত্যি?
ওবামাঃ বলে ই দেখ, সত্যি কি মিথ্যা।
খালেদাঃ তাহলে তুমি আমাকে একটা কাজ করে দাও।
ওবামাঃ কি কাজ, বল?
খালেদাঃ তুমি তাহলে বাংলাদেশের জেএসপি-টা বাতিল করে দাও না।
ওবামাঃ এটা কোন ব্যাপার হল? আমি দুই এক দিনের মধ্যে করে দিচ্ছি। এবার খুশি তো?
খালেদাঃ আগে কর।
ওবামাঃ এই ! শোন, কিছু মনে করো না। আমার আরেকটা জরুরি ফোন আসছে।
আমি একটু পরে তোমাকে আবার কল দিচ্ছি।
খালেদাঃ অসুবিধা নাই। ............।
এদিকে অনেক বিপদে পড়ে ডঃ ইউনুস অনেক দিন পর ফোন করলো পুরনো প্রিয় বন্ধু হিলারি ক্লিনটনকে।
ইউনুসঃ কেমন আছিস দোস্ত?
হিলারিঃ ভাল, তুই?
ইউনুসঃ ভাল নাই।
হিলারিঃ কেন?
ইউনুসঃ পুরনো ঐ ঝামেলাটা।
হিলারিঃ আমি তো এখন ক্ষমতায় নাই তাই তোর জন্য কিছু করতে পারতেছিনা। সরি দোস্ত।
ইউনুসঃ আমাকে অন্য আরেকটা উপকার করতে পারবি?
হিলারিঃ বল, কি করতে হবে?
ইউনুসঃ তুই একটু ওবামাকে বলে আমাদের জেএসপি-টা বাতিল করে দে না।
হিলারিঃ আমি তোকে কথা দিতে পারতেছি না। আমি ওর (ওবামার) সাথে কথা বলবো।
ব্যাস আমাদের জেএসপি বাতিল হয়ে গেল।
বিঃ দ্রঃ সরকার দলের এমপি , মন্ত্রী আর চাটুকারদের কথা শুনে মনে হয় আমাদের জেএসপি বাতিল হয়ছে এই ভাবে। আসলে ব্যাক্তি আর রাষ্ট্রের সম্পর্ক যে এক ভাবে চলে না আমদের শাসক গোষ্ঠী এটা বুঝেতেই চান না।
[email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



