somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে আসে মুহূর্ত'রা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মুহূর্ত'রা এখন তোমার
তৈরি থেকো যে কোনও সময়ে
আসবে ডাক ঝাঁপিয়ে পড়ার।

যুগে যুগে ঘুরে ঘুরে
সভ্যতার সীমানা পারিয়ে
অসভ্যদের হিংস্র থাবাগুলো যখন
মনুষ্যত্বের গলা চেপে ধরে
এ মুহূর্ত'রা তখন ফিরে আসে বারে বারে।
মুহূর্ত'রা এখন তোমার
নিষ্পেষিত মানুষের কান্না থামাবার।

সতেরশো উনো নব্বইয়ের এর ১৭ জুন
এ মুহূর্ত'রা বুর্জোয়াদের বিরুদ্ধে নেমে এসেছিল
প্যারিসের টেনিস কোর্টে
লাখ লাখ সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছিল
"স্বাধীনতা-সমতা-ভ্রাতৃত্ব অথবা মৃত্যু"
এই শপথ গ্রহণ করেছিল
আর বুর্জোয়াদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল।

আঠারো-শো ছিয়াশি সালের ১লা মে
শ্রমিকদের যখন মেশিনের মতো উৎপাদন-যন্ত্র
বানানোর জন্য চলছিল ষড়যন্ত্র
এই মুহূর্ত'রা তখন নেমে এসেছিল
শিকাগোর হে-মার্কেট স্কয়ারে
হাজার হাজার শ্রমিক সেদিন ঝাঁপিয়ে পড়েছিল
আর শ্রমিকরা মানুষের মর্যদা পেয়েছিল।

উনিশ্য বাহান্ন সালের ২১শে ফেব্রুয়ারি
মায়ের ভাষা কেড়ে নেওয়ার জন্য
যখন ষড়যন্ত্র চলছিল
এ মুহূর্ত'রা তখন নেমে এসেছিল
রফিক বরকত'রা সেদিন ঝাঁপিয়ে পড়েছিল
আর বাঙলার বুকে বাঙলা ভাষাকে আগলে রেখেছিল।

এ মুহূর্ত'রা এখন তোমার
তৈরি থেকো যে কোনও সময়ে
আসবে ডাক ঝাঁপিয়ে পড়ার।

উনিশ্য একাত্তর সালের ২৫শে মার্চ
এ মুহূর্ত'রা বাংলার ঘরে ঘরে এসেছিল
সকল বাঙালী ঝাঁপিয়ে পড়েছিল
তিরিশ লাখ মানুষ শহীদ হয়েছিল
আকাশে বাতাসে মানুষের আর্তনাদ ছিল
শুধু কিছু বাঙালীর বাঙলা শত্রুরা হেসেছিল
তবুও পরাধীনতা থেকে বাঙলাকে মুক্ত করেছিল

উনিশ্য সাতাশি সালের ১০ই জুন
স্বৈরাচারের আস্ফালন দিয়েছিল মাথাচাড়া
আর নেমে এসেছিল এ মুহূর্ত'রা
খালি গায়ে বুকে-পিঠে স্লোগান লিখেছিল
আর মুক্তিকামী জনতা ঝাঁপিয়ে পড়েছিল
আর স্বৈরাচারের পতন ঘটিয়েছিল।

দুই হাজার বারোর ৩০ জানুয়ারি
মুদ্রা শোষকেরা যখন এ দেশের মধ্যবিত্ত মানুষের
জীবনের জমানো সবটুকু সঞ্চয় শুষে নিচ্ছিল
গোপীবাগের লিয়াকত আলী সেদিন ঝাঁপিয়ে পড়েছিল
আর মুদ্রা শোষকদের নিস্তব্ধ করেছিল।

যুগে যুগে এ মুহূর্ত'রা আসে ফিরে ফিরে
রক্তচোষা রাক্ষসেরা যখন
সমাজের রক্ত শুষে শুষে ভক্ষণ করে
সত্য ন্যায়ের বলিষ্ঠ কণ্ঠ খামছে ধরে
রক্তের হলিখেলা করে
আর তর্জন গর্জন হুঙ্কার করে
এ মুহূর্ত'রা তখন আসে ফিরে।

এখন মুহূর্ত'রা এখন তোমার
নিষ্পেষিত মানুষের কান্না থামাবার
তৈরি থেকো যে কোনও সময়ে
আসবে ডাক ঝাঁপিয়ে পড়ার।



সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×