জাকাত
২৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বন্ধু আমার সোলাইমান
বলল আমি মুসলমান
জাকাত আমায় দিতে হবে
আমি ইসলামের পথে
আল্লাহর এই আদেশ মেনেই
আমি আল্লাহর সাথে।
সঙ্গে আমায় নিয়ে
এক মসজিদেরই পাশে
বলল আমায় এইখানে এক
ফেকা স্পেশালিষ্ট বসে।
অনেক খানিক অপেক্ষার পর
ফেকা স্পেশালিষ্ট এলো
বন্ধু আমার সালাম দিয়ে
কেমন আছেন জানল
ওয়ালাইকুম বললেন তিনি
গম্ভীর তার ভাবখানি
জানলেন তিনি কে আমি
কেমন যেন দৃষ্টিখানি
বসলাম আমরা মসজিদের এক
মিম্বারেরই পাশে
শুরু হল আলোচনা
হিসাব-নিকাশ কষে।
বন্ধু আমার জানতে চাইল
কত হবে জাকাত
জাকাতই আমার আসল
আখিরাতের আবাদ।
ফেকা স্পেশালিষ্ট বললেন হেসে
কত আছে বছর শেষে
সব খরচের পর?
বন্ধু জানায় নিচু স্বরে
সব কিছু কেনার পরে
হাজার কোটি টাকা আছে
কত দেব তার থেকে
বলুন এই বছর।
জবাব দিলেন তিনি
নিয়ম অনুসারে
আড়াই পারসেন্ট হারে
পঁচিশ কোটি টাকা
জাকাত হতে পারে।
বন্ধুর মুখ মেঘলা হল
একি বলছেন হুজুর!
হয়ে যাব ফতুর
ইনকাম আমার হালাল
নেই কোনও চতুর
ফতুয়া একটা বাতলে দিন
নইলে হয়ে যাব বিলীন।
ফেকা স্পেশালিষ্ট একটু হাসলেন
নরম সুরে ফতুয়া দিলেন
ঋণ-কর্য থাকে যার
সম্পদের চেয়ে বেশি
জাকাত বিধান নেইকো তার
এবার হবেন খুশি
যদি আপনি পারেন
ব্যাংক থেকে ঋণ নিন
ঋণ নেবেন অবশ্যি
হাজার কোটির একটু বেশি
জাকাত আপনার হবে মাফ
থাকবেন কিন্তু পাক সাফ
রমজান মাস শেষ যখন
ঋণ ফেরত দেবেন তখন।
বন্ধুর মুখে হাসি ফুটল
হাত যখন মেলাচ্ছিল
মোটা একতা খাম ছিল
হাদিয়াটা মন্দ নয়
হিসাব-নিকাশ এমনই হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্রমানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২

কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।
রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের...
...বাকিটুকু পড়ুন
ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?
সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন