somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকালের নিশিথিনী ....

২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আকালের নিশিথিনী ....

সেবার যে খরা গেল মাঠে
দু’পালা ধান চেয়েছিলে তুমি ।

আশ্বিনে পালে লাগলে হাওয়া
ভরা কালিন্দীর জলে খলবলে
মাছ এনে দেবে বিনিময়ে ।
সে কথা কি আছে মনে ?

আমি হুকো হাতে আঙিনায়,
দাঁড়ালে ভিরু পায়ে এসে নিরাভরন,
কবেকার শরীরের বুলন্দ যৌবন
খেলা করে গেলো যেন চোখে ।
মলিন বসনের ফাঁকে একদার হলদেটে স্তন
বড় বেশী বেমানান মনে হলো ।
সেই ঢিলেঢালা দীঘল কালো চুল
কতোদিন যেন করো নাই যতন
চৈত্রে পুড়ে যাওয়া ঘাসের মতোন
বিবর্ণ লুটায়েছে তার জটা,
মেঘডম্বুর লাজ তার গেছে যেন খসে
মনে হয় কিছু ছেঁড়াখোড়া মেঘ তুমুল আকাশে ।
এঁড়ে বকনার মতো যে দেমাগ
বাঁকানো গ্রীবায় ছিলো এককালে
রাশ টানা ঘোড়ার বাঁধন ছিলো গতরে,
তার জেল্লা ধুঁয়ে মুছে গেছে যেন
কালিন্দীর জলে ।
তোমার বুকে যে তিলটি ছিলো
আছে কি এখোনও সেখানেই বসে ?

সেবারের খরা বেশ কাবু করে গেছে তোমাদের গাঁ
মাচার লাউ গেছে মরে । ঊঠোনে ধানের পালা
নিঃশেষ ,মরা কালিন্দীর মতো নিথর গ্রাম-গাঁও
পড়ে আছে চৌচির মাঠের পাশে, অনাথিনী বেশে ।
মরার আকাল নিঙরে নিয়ে গেছে শরীরের রস
যেন কবে, ঈশান হাওয়ায় ভেসে গেছে শ্রী
মলিন শাড়ীর ভাজে তারই সোঁদা ঘ্রান
উঁকি দিয়ে দিয়ে ফিরে আসে শেষে ।
বিছে হার বন্দকী হয়ে আছে হারু স্যাকরার কাছে ।
যেমন বন্ধক রেখেছিলে হৃদয় তোমার । আজও আছে
সিন্দুকে তোলা , গোপন চাতালে বিছিয়ে
তারে রাখি , নেড়েচেড়ে দিই দু হাতে, পাছে
অরোদ্দুরে নষ্ট হয়ে যায় এই ভয় কেবলি বুকে বাজে ।
এই ভাঙা শরীরে
মুগ্ধ করার মতো একখানা মন
এখনও যে থরথর কাঁপে লাজে !

কোলে ছেলের প্যাঁকাটি শরীর বড় বেশী উদোম
লেগে থাকা সিকনীতে জমাট নাক , বেদম
কাশিতে হাপরের মতো ওঠানামা বুক
মনে পড়ে ?
ডেকেছিলে , “ বড়মিঞা
দুইডা পাল্লা ধান যে দেতে হইবে ধরে ।
আশ্বিনে আইন্না দিমু মাছ আপনেরে
এই কতা ফরিদের বাপ বইল্লা দিছে মোরে ।“

কোত্থেকে যে কী হয়ে যায় জয়নব বিবি !

শুকনো মাঠের পরে গতায়ু ছায়া ফেলে
তুমি চলে গেলে হেই দুরে , বুকের ভেতরে
সহস্র বছরের খরা যেন জমা করে দিয়ে গেলে
দেখলেনা ফিরে, কি চাওয়া রেখেছি দু’চোখ ভরে ।
যতোই তিয়াসে ফাটুক মরুময় বুক
তৃষ্ণার সে খোয়াব মিটবেনা আর
তোমার সেই ভরা কালিন্দীরও জলে ।
স্মৃতির মাছেরা খলবলে
খেলা করে যাবে শুধু আকালের চরে ।
তুমি হীন প্রান্তরে রয়ে যাব একা
চৈত মাস বুকে করে হাযার বছর ধরে
নিশীথে স্বপ্ন হবে , খরার তাপে দাউদাউ
মাঠঘাট, ফসলের পালা, পুড়ে যাবে সবি....

এই আকালের খরা আর কতোকাল জয়নব বিবি ?
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮
৭৪টি মন্তব্য ৭৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×