somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপকূলের ঝড় ..... ধরা পড়লো ষষ্ঠ দেহটাও....

১৩ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



[ একটি নিরীক্ষাধর্মী লেখা, ১৯৭০ এর ১২ই নভেম্বরের জলোচ্ছাস স্মরনে ]

অনন্তর হাযারো প্রশ্ন । জিজ্ঞাসা । বড়শীর মতোন বাঁকানো রেখায় ।
জ্যামিতিক কৌনিক বিন্দুর মতো । অনবরত ঘুরপাঁক খাওয়া । এটাই যেন নিয়তি । রেডিয়ান ইজ আ কন্সষ্ট্যান্ট এ্যাঙ্গেল । স্থির । অব্যতিক্রমী । সমান্তরাল । মিশছেনা । হয়তো মিশবেনা । মিলবেনা । নির্বাক । জবাবহীন । উত্তর নেই । একটা দেহের নীচে আর একটা । কিম্ভুত কিমাকার । বেঢপ । ফুলে ওঠা । আর একটা । প্রথমটার পাশ থেকে । তৃতীয়টার মাঝামাঝি । মূহুর্তেই ধরা পড়লো । ধরা পড়লো চতুর্থটা । হয়তো পঞ্চমটার শুরু । কেউ দেখবেনা । কিম্বা দেখছে । শরীরটা বাঁকাতে হবে । বাঁকানো উচিত । ভালো হয় । দু’টো স্তনেই হাত । খুব কাছাকাছি । সন্তান সম্ভবা । শরীরটা মোচড়ানো । ওল্টানো চোখে ঘাসফরিঙ । বাদুরের ডানা । ঘাসফুল , নীলনীল । নিষ্পাপ বাবলার ঝাড় । দুলছে । দুলছে । আরো জোড়ে । হারিয়ে যাবে । হারিয়ে যাচ্ছে ক্রমাগত ।
দূর্গন্ধ ভেসে যায় । শুধু ভেসে যায় । দূরে । দূরে । অনেক দূরে .......

একটা প্রজাপতি । চোখ থেকে উড়ে গেছে । মুছে যাচ্ছে । নিকটবর্তী হাতে কনিষ্ঠজন । খামচে ধরা । স্নেহ- বাৎসল্য উপুড় হয়ে আছে । মাথার কাছ থেকে দেহের রেখাকৃতি তির্যক । বুকের কাছে সোজাসুজি । তলপেটটা বিশদ । আকাশের মতোন । চোখ দু’টো নিঃষ্পাপ । সলিড স্মৃতি । পা দু’টো ছড়ানো । ব্যায়ামের ভঙ্গী । যেন জীবন্ত কেউ । কেউ দেখছেনা ।

জীবন্ত শেয়াল কুকুর চোখে । ছড়ানো লম্বা ডানা । হাড়গিলে গলায় আকাশটা ঢাকা । কুতকুতে চোখ । ঘুরছে চক্রাকারে । ঘুরছে । কিম্বা স্থির । অসম্ভব স্থির । অথবা চোখের পলকের মতো দ্রুত । মুখটা রক্তাক্ত । চোখ দু’টো যেন দেখছেনা । দেখছে না । চোখ তো দেখছেনা । মাংশে ছায়া ফেলে ধারালো নখরে আগন্তুক । উঠছে নামছে । আবার উঠছে । আবার নামছে । একটা ... দুইটা ... তিনটা । কিম্বা আরও ।

আশ্চর্য্য ক্ষিপ্রতা । পায়ে । লম্বা কাঠি কাঠি পায়ে । ড্যাবড্যাবে চোখে জ্বালা । পাঁচ আঙ্গুলে দল বেধে হাত নাড়ে । হুস...হুস... । শব্দ করে জোরে । বেহিসেবী ঢিল ছোঁড়ে । উলঙ্গ , প্রায় উলঙ্গ । ইতঃস্তত দৌড়ে যায় । থামে । আবার থামে । ডান পা-টা ছাড়িয়ে বাম পা-টা । বাম থেকে ডানে । আবার ডান থেকে বামে । আবার ডানে । হাটু গেড়ে বসে পড়ে । জেগে ওঠা পাঁজর । ভুসসসসস... দম ছাড়ে । ড্যাবড্যাবে চোখে গোনা-গুনতি । পঞ্চম দেহটা বড় কাছাকাছি । ধরা পড়লো ষষ্ঠ দেহটাও .........
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৭
৩৫টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

আমলারা কেন শেখ হাসিনার বিরুদ্ধে চলে গেলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ২:২০


ডিপ স্টেট নিয়ে আজকাল চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের কমেন্ট বক্স সবখানেই বেশ জমজমাট আলোচনা। কেউ বলছেন দূতাবাস, কেউ বলছেন মিলিটারি, কেউ আবার আঙুল তুলছেন কোনো বিশেষ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

×