somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসমাপ্ত গল্প

২৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুক্ষন আগেই ওর সাথে ঝগড়া করে ফোন টা অফ করে রাখলাম। আমি জানি ও এই ব্যাপারটিতে কষ্ট পায়। কিন্তু কি করব আমি, পাগলিটা কি বোঝে না, আমি কতটা কষ্ট পাই ওর এই সব কথা বার্তা শুনে?
আদনানের সাথে ওর সম্পর্কটার স্থায়িত্ব ছিল প্রায় ১ বছরের। ওদের ব্রেক আপ হয়েছে তাও প্রায় ৭ মাস হতে চলল। পাগলিটা হচ্ছে আমার সুপারম্যান। ওনাকে আবার সুপারম্যান বলা যাবে না, ওনাকে সুপারওমেন বলে ডাকতে হবে। অন্যথায় সে আমার উপর বেজার হবেন।
সেই সুপারম্যান যখন ৭ মাস আগে আমাকে ফোন করে হাউ মাউ করে কাঁদা শুরু করল, তখন আসলে আমার বলার বা করার মত কোন কিছুই ছিল না। সেই মুহূর্তে আমার জীবনের লক্ষ্যই হয়ে দাঁড়ালো পাগলীটাকে আবার আগের মত হাসি-খুসি অবস্থায় নিয়ে যাওয়া। আমি জানতাম না যে পাগলিটা এভাবে কাদছে কেন, কারন আমাদের পরিচয় এর ততদিনে ৩ মাস পার হয়ে গেলেও ওর সম্পর্কের বিষয়টা ও আমাকে আমাকে আগে কখন বলে নি। আমিও তাই বুঝতে পারছিলাম না যে পাগলিটা এভাবে কাঁদছে কেন? আর কিভাবেই বা আমি একে শান্তনা দিব?
এই অবস্থাতেই ধীরে ধীরে জানলাম আদনানের সাথে ওর সম্পর্কের কথা টা। জানলাম হটাত করে আদনানের চলে যাওয়া। আর ওর একাকীত্ব।
ও আমাকে জিজ্ঞেশ করত, আদনান কেন ওর সাথে এমন করল? তখন ওকে দেয়ার মত কোন জবাব ই আমার কাছে থাকত না। তবে একটা কথা আমি ওকে সব সময় ই বলতাম, একদিন ঠিক ই আদনান ওর কাছে ফিরে আসবে।
এই সময়টাতে আমার প্রধান কাজ ছিল ওর সাথে কথা বলা। এমন কোন রাত হয়তবা ছিলনা, যে রাত এ আমাদের কথা হয়নি। আমি এই সময়টাতে সব সময়ই আদনানের জন্য ওর ভালবাসাটা অনুভব করেছি।
একটা সময়পর আমার মনে হল, হয়তবা আদনান আর কখনও ওর কাছে ফিরবে না। এই সময়টাতে মনটা একটু লোভী হয়ে উঠল। কারন একটা কথা বলা হয়নি, তা হল ওদের সম্পর্ক এবং ব্রেকআপ এই দুটোর কোনটা জানার আগেই পাগলীটাকে আমি ভালবাসতে শুরু করেছিলাম। তাই আদনানের বিষয়টি আমার জন্য অনেকটা কালবৈশাখী ঝড়ের মত হয়ে এসেছিল। তার পরও আমি নিজের ভালোবাসাটাকে চাপিয়ে রেখে চেষ্টা করে গিয়েছিলাম যেন ওদের দুজনের সম্পর্কটা আবার আগের মত ঠিক হয়ে যায়।
একটা সময় পরে, ও নিজেই আমাকে বলল, আদনানের সাথে ওর সম্পর্ক টা আবার আগের পর্যায়ে যাওয়া সম্ভব না। তখন আমি আবার আমাদের সম্পর্কে ভাবতে শুরু করি। মনে হতে থাকে, হয়তবা আমার মনের ইচ্ছাটা এবার পূরণ হবে। পাগলীটাকে আমি সত্যি সত্যি আমার জীবনে পাব!
এর পর থেকে আমাদের চলা-ফেরা অনেকটা প্রেমিক-প্রেমিকার মত শুরু হল। হাত ধরে রিক্সায় করে টিএসসি যাওয়া।আমার বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় আমাকে আদর করে শাসন করা! কোন মের সাথে আমি কথা বললে ওর রাগি ভাব ধরা। অতঃপর তার অভিমান ভাঙ্গানোর আমার হাজার চেষ্টা।
এসবের মাঝে না, আমি একটা সময় ভুলেই গিয়েছিলাম, ও আমার নয়। ও আমার সাথে থাকা অবস্থাতেও অন্য কার।আমি ওর উপর অধিকার দেখানর চেষ্টা করলাম। তখন উপলব্ধি করলাম, ওর মনটা এখনও আদনানের কাছেই পরে আছে। সব চাইতে বাজে যে জিনিসটা আবিস্কার করলাম, তা হল, ও হয়তবা কখনই আমাকে ভালবাসতে পারবে না। আমি যেন ওরে পেয়েও হারিয়ে ফেললাম।
কিছুক্ষন আগেও ওর সাথে খানিকটা কথা কাটাকাটি হল, বিষয় আদনান। এক পর্যায়ে আমি ফোনটা কেটে দিলাম। তার পর বন্ধ করে রাখলাম। আমি জানি, আমি কখনই ওর কাছে সে ভালবাসাটা পাবনা, যেটা আমি চাই। কিন্তু এই মনটাকে যে কোন ভাবেই বুঝতে পারছিনা বিষয়টা. . .
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×