somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন কর্পোরেট প্রেমিক

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভির সাথে লিন্স এর প্রথম পরিচয় ক্লাস ৯ এ, রোসেন স্যার এর গনিত প্রাইভেট এ। সদ্য গনিত অলিম্পিয়াড এর চ্যাম্পিয়ন অভির আচরণটা প্রাইভেট এ একটু উদ্ধতই বলা চলে। তাই লিন্স যখন প্রথম প্রাইভেট এ পড়তে আসল, এমন কোন হেন পন্থা নেই, যার দারা অভি লিন্সকে হেনস্তা করতে বাকি রেখেছিল। স্বভাবে লাজুক লিন্স অভির অত্যাচারে ওই প্রাইভেটটা তাই বেশিদিন পড়তে পারল না। যদিওবা এ নিয়ে অভির কোন মাথা ব্যাথা বা অপরাধ বোধ ছিল না।
এর প্রায় ২ বছর পর এসএসসি পরিক্ষা প্রস্তুতির জন্য একটা কোচিং এ ভর্তি হয় অভি। সেখানে লিন্স ও পড়ত। পূর্ব পরিচয় এর জের ধরে সেখানে খুব সহজেই লিন্স এর সাথে অভির বন্ধুত্ব হয়। ছাত্র হিসেবে অভি ছিল যথেষ্ট মেধাবি। অন্য দিকে লিন্স একটু দুর্বল ছাত্রী ছিল। তাই নোট আদান-প্রদান
এর জন্য নিয়মিতই অভির সাথে লিন্স কে যোগাযোগ করতে হত।
লিন্স অভির মত একজন বন্ধু পেয়ে খুব খুশি হয়েছিল। তাইতো এসএসসি পরিক্ষা শেষ হয়ার খুসিতে একসাথে রিক্সাতে করে সারা শহর ঘুরে বেড়িয়েছিল। পহেলা বৈশাখে তারা সন্ধ্যা পর্যন্ত এক সাথে থাকে। অভির মনে শুরু থেকেই লিন্স এর সাথে অন্য রকম সম্পর্কে যাওয়ার ইচ্ছে ছিল, সেটা আর জাই হোক, বন্ধুত্ব ছিল না। লিন্স ব্যাপারটা বুঝতে পারায় অভিকে বঝানর চেষ্টা করে, তাদের মধ্যে সম্পর্ক করা সম্ভব না। কিন্তু অভি আক কথা তেই অনড় থাকে, আর তা হল, হয় প্রেম, না হলে কিছুই না।
লিন্স এর মনে কি কাজ করে জানি না, ২ দিন পরে সে নিজেই অভিকে ফোন করে জানায়, সে অভির প্রস্তাব এ রাজি। এভাবে দেখতে দেখতে ৩ বছর পার হয়ে যায়। লিন্স এর মনে অভিকে নিয়ে সংসার করার বাসনা ক্রমে গভির হতে থাকে।
একটা সময় অভি ঢাকাতে চলে আসে, উচ্চতর ইক্ষা গ্রহনের জন্য। লিন্স পরে থাকে রংপুরেই। ফোনে প্রতিদিন তাদের কথা হতে থাকে। কিন্তু দিন দিন অভি যেন কেমন হয়ে যায়। আস্তে আস্তে ফোনে কথা বলা কমানো শুরু করে। একটা সময় দেখা যায়, ৭-৮দিনেও তাদের কথা হয় না। লিন্স বুঝতে পারে না, অভির কি হয়েছে, যে মানুষটা রংপুরে থাকা অবস্থায় প্রতিদিন দেখা করত, সে এখন কিভাবে তার সাথে এত দিন কথা না বলে থাকতে পারে?
সময় যেতে থাকে, ঢাকায় আসার ২ বছরের মাথায়, অভি লিন্স কে বলে, তার পক্ষে সম্পর্কটা কোন ভাবেই আর এগিয়ে নেয়া সম্ভব না। কেন সম্ভবনা সেটা কখনই বলে না। লিন্স অপেক্ষা করে, অভি আবার তার কাছে ফিরে আসবে, কিন্তু সে জানে না অভি ঢাকায় আসার পর, তার অগচরে কাপর পাল্টানর মত করেই অনেক গার্ল ফ্রেন্ড পালটেছে। ঢাকার মেয়েরা অনেক ফাস্ট, তারা লিন্স এর মত অতটা ইমোশনাল না। তাই অভির এখন ঢাকার মেয়দের ভাল লাগে। তারা অনেক বেশি ফ্রী। পরিচয় এর ১ম দিন তাদের হাত ধরলে তারা মাইন্ড করে না। লিটন এর ফ্ল্যাট এ জেতেও তাদের আপত্তি নেই। লিন্স এসব কিছু বোঝে না। সে শুধু অভিকে ভালবাসে, আর প্রতি রাত এ তার কথা ভেবে বালিস ভিজায়। আর নিজেকে প্রশ্ন করে, কেন অভি তাকে ছেড়ে চলে গেল, সে তো অভিকে নিয়ে তার সারা জীবন পার করতে চেয়েছিল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×