তোমার সাথে আমার পরিচয়টা আসলে একটা ভুল সময়কালে হয়েছে
যদি পরিচয়টা আরও আগে হত, তাহলে খুব ভাল হত
যখন আমি ছিলাম পাখির মতো চঞ্চল আর হরিণের মতো দুরন্ত
যখন আমি জীবনের মানে খুজতাম না, কিন্তু উপভোগ করতাম প্রতিটি মুহূর্ত
এখন আমি অন্য একজন মানুষ
এখন নিজের কথা চিন্তা করতে, নিজেরটা নিয়ে ভাবতে ভাল লাগে
কাশবনে হেটে বেড়ানোটা এখন আমার কাছে অনর্থক মনে হয়
রাত জেগে কথা বলার চেয়ে ৬ ঘণ্টার ঘুমটা এখন বেশি প্রয়োজনীয় মনে হয়
গিটার বাজিয়ে গান করার থেকে, মুভি দেখতে বেসি মজা পাই
আমি আসলেই অন্য একজন মানুষ
যে তোমাকে উজার করে ভালবাসতে চেয়েও ভালবাসতে পারে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



