প্রথম আলোতে তারানা হালিম লিখেছিলেন,নিরাপত্তার স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করা হয়েছে।
কিন্তু আমরা কি আসলে নিরাপদ আছি? পত্রিকা খুললে প্রতিনিয়তই ধর্ষণ ,খুন,হত্যার খবর পাওয়া যাচ্ছে। তাহলে নিরাপত্তাটা কোথায়?
আর যারা এসব হত্যাকান্ড ঘটাচ্ছে তারা কি সাধারণ ফেসবুক ইউজার? অবশ্যই না। যারা এসব করছে তারা অবশ্যই ইন্টারনেটে দক্ষ।
.
জনগণের নিরাপত্তা যখন দিতে পারছেন না তখন অযথাই নিরাপত্তার কথা বলে গরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করেছেন কেন? না কি সমালোচনায় আসার জন্য তারানা হালিম এসব করছেন!
.
বিভিন্ন উপায়ে ফেসবুকসহ অন্যান্য মাধ্যমগুলো অনেকেই ব্যবহার করছেন।সরকারের কয়েকজন মন্ত্রীও ব্যবহার করছেন। ইন্টারনেট শাট ডাউন না করে যোগাযোগ মাধ্যম বন্ধ করা অবশ্যই সম্ভব নয়। এটা প্রতিমন্ত্রী তারানা হালিম ভাল করেই জানেন। তাহলে এতো নাটক করার কী দরকার?
.
বর্তমান সরকারের কয়েকজন মন্ত্রীর যে তারছেঁড়া সেটা জনগণের বুঝতে আর বাকী নেই। এঁদের দিয়েই কি হবে আমাদের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ!
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




