somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আয়নায় না দেখে নিজেকে দেখুন।

২০ শে জুন, ২০১৬ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়না দেখার প্রতিযোগীতায় নামি আমি আর আমার রুমমেট।দেখি গতকালের তুলনায় আজকে চেহারার কেমন উন্নতি হয়ছে।স্বাস্থ্য মোটা হয়েছে নাকি শুকিয়ে গেছে।আগের চেয়ে ফর্সা হয়েছি নাকি কালো হয়েছি।কতটুকু লম্বা হলাম বা চেহারা থেকে তারুণ্য ঝরে পড়ছে কি না।এসব দেখি।প্রতিদিন সকালেই দেখি।
.
আমার রুমমেট আবার সকাল থেকেই চেহারা ফর্সা করার প্রচেষ্টায় নামে।ক্রিম ট্রিম তেল টেল মেখে মুখের বারটা বাজিয়ে দেয়।একটানা ঘন্টাখানেক মুখে নানান রকম নির্যাতন চলে।কিন্তু এত নির্যাতনের পরেও
উন্নতি তেমন একটা হয় না। তবুও চলতে থাকে ত্বকের ঘষামাজা।
.
প্রতিটি মানুষই কিন্তু শারীরিক সৌন্দর্য সম্পর্কে বেশ সচেতন।বিশেষ করে যৌবনকালে।যৌবন জীবনের সবচেয়ে মূল্যবান সময়।এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে না পেরে অনেকেই ব্যর্থতার সাগরে পতিত হয়েছেন।
.
এই যৌবনকালে শারীরিক সৌন্দর্যকে আমরা যতখানি গরুত্ব দেই, ততখানি গরুত্ব যদি আমরা যে পেশায় নিয়োজিত সেই পেশাকে দিতাম। তাহলে সফলতা কিন্তু আমাদের হাতের মুঠোয় থাকত।
.
আমার এক বড় ভাই আছেন যিনি বাথরুমে বসেও পড়ালেখা করেছিলেন।দারিদ্রতার কারণে অনেক সময় তিনি এক বেলা খেয়েও দিন কাটিয়েছেন।তবুও তিনি ঠিকমত পড়ালেখাটা চালিয়েছেন।যার কারণেই বর্তমানে তিনি একজন নামকরা ডাক্তার।
.
আর আমরা প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা নিচ্ছি ফ্যামিলী থেকে।ব্যয় করতেছি ইচ্ছামত।ফর্সা হওয়ার জন্য পার্লারে যাচ্ছি,মাসল বানাতে জিমে যাচ্ছি। কিন্তু আসল কাজটাই ঠিকমত করছি না। স্টুডেন্টদের যে প্রধান কাজ পড়ালেখা সেটাই আমরা ভুলে যেতে বসেছি।সেমিষ্টার ড্রপ দেয়াটাও যেন চুল স্পাইক করার মত ফ্যাশন হয়ে গেছে।
.
সেদিন রুমমেটকে বললাম,রুমমেট সামনে তোমার পরীক্ষা।এবার একটু বইগুলোতে নজর দাও। রুমমেট বলল,ভাই পরীক্ষায় পাশ নিয়ে টেনশন করিয়েন না।পরীক্ষার আগের রাতে প্রশ্ন কিনব পরীক্ষা দেব।যদি কিনতে না পারি তাহলেও সমস্যা নাই।স্যারের সাথে কথা হয়েছে ওনি হেল্প করবেন।
.
আমি আর কিছু বললাম না।পরীক্ষার প্রশ্ন যদি স্নো পাউডারের মত বাজারে কিনতে পাওয়া যায় তাহলে আর পড়ার দরকার কি?প্রশ্ন কিনে পড়লেই হলো।
.
কিন্তু প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে বা অন্য কোনভাবে দুর্নীতি করে পাশ করা যাবে ঠিকই কিন্তু মাথায় কোন মাল থাকবে না।যা থাকবে তা হলো গোবর।এই গোবর ভরা মাথা যে কাজে লাগবে না সেটা আর বলার অপেক্ষা রাখে না।
.
ক্রিম ট্রিম মেখে যেমন প্রকৃত ফর্সা হওয়া সম্ভব নয়,তেমনি দুর্নীতিবাজ পড়ালেখা দিয়েও জীবনে ভাল কিছু করা সম্ভব নয়।
.
তাই সময় থাকতে সিদ্ধান্ত নিন।যৌবনটাকে কাজে লাগাবেন না কি ভবিষ্যত জীবনটাকে অন্ধকারে ঠেলে দিবেন। জীবনটা আপনার তাই সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ রাত ১২:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×