somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানসিক চাপ কমাতে করণীয়

১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিদিনের একঘেঁয়েমি জীবনে মানসিক চাপ খুবই সাধারণ একটি সমস্যা। মানসিক চাপ মনের পাশাপাশি শরীরের উপরেও ক্ষতিকর প্রভাব ফেলে। তাই যতটা সম্ভব মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করা উচিত।

মানসিক চাপ থেকে দূরে থাকার কিছু পদ্ধতি উল্লেখ করা হল:

প্রাণ খুলে হাসুন
অতিরিক্ত মানসিক চাপ থেকে বাঁচতে প্রাণ খুলে হাসা খুবই কার্যকর একটি পদ্ধতি। অতিরিক্ত কাজের কারণে মানসিক এবং শারীরিক চাপ বেড়ে যাওয়া খুবই সাধারণ ব্যাপার। এক্ষেত্রে হাসি চাপ কমাতে সাহায্য করে। প্রাণ খুলে হাসতে প্রিয় কোনো কমেডি শো দেখা যেতে পারে। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, হাসিতামাশাও চাপ মুক্তির চমৎকার উপায়। গবেষণায় দেখা গেছে, প্রতিবার জোরে হাসার সঙ্গে দেহের প্রতিটি অন্ত্রে বেশি পরিমাণে অক্সিজেন প্রবেশ করে, সেই সঙ্গে বাড়ে রক্তসঞ্চালন, ফলে চাপ কমে আসে।

পোষা প্রাণীর সঙ্গে সময় কাটানো
পোষা প্রাণীরা যে শুধু শর্তবিহীন ভালোবাসা দেয় তা নয়, তাদের সঙ্গে সময় কাটানো স্বাস্থ্যকরও বটে। গবেষণায় দেখা গেছে, নিজের পোষা প্রাণীর সঙ্গে মাত্র কয়েক মিনিট সময় কাটালেও দেহে সেরোটোনিন, প্রোল্যাকটিন, অক্সিটসিন ইত্যাদি ভালো লাগার হরমোন নিঃসৃত হয়। অন্যদিকে চাপ সৃষ্টিকারী হরমোনগুলোর নিঃসরণের পরিমাণ কমে যায়। ফলে রক্তচাপ ও দুশ্চিন্তা কমার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

হাঁটুন
সেরা শরীরচর্চাগুলোর মধ্যে একটি হচ্ছে হাঁটা। হাঁটার ফলে দেহে এন্ডোরফিন নিঃসৃত হয়, যা শরীরে ভালো লাগার অনুভূতি তৈরি করে। দৈনিক আধা ঘণ্টা হাঁটা চাপ কমাতে দারুণ উপকারী।

ফলের রস পান করুন
গবেষকরা জানান কমলা লেবুর রসে রয়েছে ভিটামিন সি, যা কর্টিসলের মতো মানসিক চাপ সৃষ্টিকারী হরমোনের মাত্রা কমিয়ে আনে। ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন- কমলালেবু, আঙুর, স্ট্রবেরি ইত্যাদির রস রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সহায়ক।

গান শুনুন
বিক্ষিপ্ত মন শান্ত ও চাপমুক্ত করতে গান শোনার জুড়ি নেই। মৃদু লয়ের এবং পছন্দের গান শুনে মানসিক চাপ ভুলে থাকা সম্ভব। গলা ছেড়ে গান গাওয়াও চাপ মুক্তির জন্য বেশ উপকারী। গবেষণায় দেখা গেছে, গান গাওয়ার ফলে মানসিক চাপ দ্রুত কমে আসে। শুধু চাপ মুক্তিই নয়, গান গাওয়ার ফলে শ্বাস প্রশ্বাসের নেওয়ার পরিমাণও বাড়ে, ফলে হৃদপিণ্ড ভালো থাকে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তবে এক্ষেত্রে ‘হেভি মেটাল’ বা অতিরিক্ত দ্রুত লয়ের গান এড়িয়ে চলা উচিত।

কাজের স্থান গুছিয়ে রাখুন
কাজের পরিবেশ অগোছালো থাকলে তা মানসিক চাপ সৃষ্টির কারণ হতে পারে। অফিসের ডেস্ক বা বাসা, যেটাই হোক না কেনো, কাজের পরিবেশটি গুছিয়ে রাখা উচিত।

সঙ্গীর সঙ্গে সময় দেওয়া
মানসিক চাপ কমানোর একটি উপায় সঙ্গীর সঙ্গে সময় দেওয়া। এতে রক্তচাপ কমে, তাছাড়া সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ালে সম্পর্কও মধুর হয়।

ইয়োগা
চাপ থেকে মুক্ত থাকার অন্যতম এবং পুরনো একটি পদ্ধতি ইয়োগা। ইয়োগা হচ্ছে ধ্যান ও শরীরচর্চার সমন্বয়। এটি দেহ ও মন দৃঢ় করে পেশি শিথিল করে। তবে ইয়োগা সঠিক পদ্ধতিতে করা অত্যন্ত জরুরি।

গভীর শ্বাসপ্রশ্বাস
সঠিক উপায়ে শ্বাস প্রশ্বাস শুধু দেহমন শিথিলই করে না, সেই সঙ্গে কর্মক্ষমতাও বাড়ায়। ইয়োগা করার সঠিক পদ্ধতি অনেকেরই জানা নেই, তাই তারা নিয়মিত শ্বাসচর্চা করতে পারে। এ পদ্ধতিতেও মানসিক চাপ কমানো সম্ভব। শ্বাসচর্চার জন্য পিঠ সোজা করে বসুন বা দাঁড়ান। হাতের দুটো তালু পেটের উপর স্থাপন করুন। খুব ধীরে ধীরে শ্বাস গ্রহণ করুন ও দম ছাড়ুন। এবার শ্বাস গ্রহণ করে পাঁচ সেকেন্ড ধরে রেখে আবার পাঁচ সেকেন্ড ধরে শ্বাস ছাড়ুন। এভাবে চর্চা করে দম ধরে রাখার সময় দশ সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নিন।

গরম পানীয়
এক কাপ গরম চা বা কফি আপনাকে চাপ থেকে মুক্তি দেবে। চা বা কফির ক্যাফেইন চাপ থেকে মুক্ত করতে সাহায্য করে। পাশাপাশি ক্লান্তি দূর করতেও চা ও কফি সহায়ক।

ঘুমানো
গবেষণায় দেখা গেছে ১৫ মিনিটের ঘুম চাপ কমিয়ে আনে এবং দেহকে চাঙ্গা করে।

সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

×