somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্ষমতা ও স্বপ্নের দ্বন্দ্ব এবং আমি

১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ যতদিন পৃথিবীতে বেঁচে থাকে স্বপ্নের মাঝেই তার অস্তিত্ব টিকিয়ে রাখে । সোজা কথায় বলতে গেলে স্বপ্নই তাকে এ পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখে । মানুষ জীবনের ৩৩% সময় ঘুমিয়ে কাটায়, যে ঘুম স্বপ্নের একটা বড় উপসর্গ । বাদবাকি ৬৬% সময়েও স্বপ্নের অস্তিত্ব কম নয় , এই যে প্রতিনিয়ত আমাদের পথচলা তা কোন না কোন স্বপ্নকে বুকে ধারন করেই । স্বপ্ন মানুষের ঘুমন্ত জীবনের যেমন একটি অপরিহার্য অংশ তেমনি জাগ্রত জীবনের জন্যও। নিদ্রিত অবস্থায় ইন্দ্রিয়গণ স্তিমিত হয় কিন্তু সম্পূর্ণ নিষ্ক্রিয় হয় না। তাই নিদ্রাকালে নানারূপ কল্পনাশ্রয়ী চিন্তা ও দৃশ্য উদিত হয়। এই সব দৃশ্য দেখাকে একরকমের “স্বপ্ন দেখা বলা হয়। নিদ্রিত অবস্থায় জাগ্রত অবস্থার ধারাবাহিকতাকেও স্বপ্ন বলা যেতে পারে। স্বপ্নে নিজের কাছে নিজের নানারকম আবেগ, তথ্য ও তত্ত্বের প্রকাশ ঘটে। স্বপ্নে দেখা দৃশ্য জাগ্রত প্রতক্ষ্যের মতোই স্পষ্ট। আমরা স্বপ্ন দেখি অর্থাৎ স্বপ্ন মূলত দর্শন-ইন্দ্রিয়ের কাজ। স্বপ্ন দেখা অনেকটা সিনেমা দেখার মতো। তবে স্বপ্নে অন্যান্য ইন্দ্রিয়েরও গৌণ ভূমিকা থাকে। জাগ্রত অবস্থায় প্রতক্ষ্যের মাধ্যমে যেমন শরীরে প্রতিক্রিয়া দেখা দেয় তেমনি স্বপ্ন দেখাতেও কিছু না কিছু শারিরীক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। যার দরুনই হয়তো আমরা পৃথিবীতে বেঁচে থাকার স্বাদ অনুভব করি এবং প্রতিনিয়ত তার পিছনেই ছুটে চলি ।
মানুষের সদা সর্বদা পথচলার প্রতিটি পদক্ষেপই তার ক্ষমতা । তার ক্ষমতা আছে বলেই এই পথ ধরে চলেছে, চলছে এবং চলবে । কে না চায় তার চারপাশের দরজা থাক উন্মুক্ত, দৃষ্টি থাক অসীম । পদার্থবিজ্ঞানের পরিভাষায় ক্ষমতা বলতে বুঝায় একক সময়ে সম্পাদিত কাজের পরিমান । কিন্তু আজ যুগ পাল্টিয়েছে , পাল্টিয়েছে তার রুপ যৌবন । কাল ক্ষমতার যে সংগা ছিল আজ আর তা নাই । আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে একই সংগা যে থাকতে হবে তারও কোন নিয়মনীতি নেই কারন আজকের পৃথিবী ভালমন্দ বিচার করে না । সেও বুঝি পথ চলে ক্ষমতাশালীর ছায়া ধরে ।এজন্যই বুঝি রহস্যময় পৃথিবীর অনেক প্রশ্নের উত্তর আজও মেলেনি । আজকের দুনিয়ায় একক সময়ে নিজে না করে অন্যকে দিয়ে যত কাজ করা যায় এবং তা করতে হবে অন্যর ঘাড়ে কাঁঠাল ভেঙ্গে এতেই যে পারদর্শী সেই ক্ষমতাবান সকল ক্ষমতা তারই । রাস্তাঘাটে ,সমাজে, সামাজিক পরিবেশে তারই দাপট । সেই সবচেয়ে ক্ষমতাবান ।
১লক্ষ ৪৭ হাজার ৫৭০ বর্গকিলোমিটারের আমাদের এই ছোট্র মাতৃভূমিতেও পাল্টে গিয়েছে ক্ষমতার সংগা । এখানে আজ পথে এবং মুখে যার দাপট সেই সবচেয়ে ক্ষমতাবান । সাধারন মানুষের কাছে এই ক্ষমতা স্বল্প কালীন বলে মনে হলেও যারা নিজ কেন্দ্রীক ক্ষমতাবান (যারা নিজেকেই বড় ভাবে) তারা তা কখনই মনে করে না । কারন ঐ একটাই স্বপ্ন । আমাদের যতক্ষন ক্ষমতা আছে রাজ্য চালাবার ততক্ষন মুঘলদের রাজত্ব হার মানাই । নিজেরা ভাবি এবং স্বপ্ন সাজাই এই ভেবে, এই পথ ইনফিনিটি । আর যখন ক্ষমতা নেই তখন ঐ স্বপ্নই শেষ ভরসা, সদা সর্বদা কল্পনাতেই মুঘল রাজা সাজি, ভাবি আগামী শুধু আমার এখন যা তা সাময়িক । যেন ক্ষমতা পাখা মেলছে শুধু আমার জন্যই । অথচ এই দুই শ্রেনীর লোকেরাই সর্বদা প্রত্যক্ষ করছে একে অপরের করুন পরিনতি।
সর্বশেষে আমাদের এই সোনার দেশের রাজনৈতিক ঘেরাটোপের মূর্খতার মুখোশ ভেঙ্গে ফেলার দুঃসাহস দেখাতে চাই । যেখানে আম জনতা বরাবরই নিস্পেষিত, নিপীড়িত । কারন আমি মনে করি এই দেশকে নিয়ে খেলবার, ভন্ডামি করার অধিকার কারও নেই । এই রাজনীতি আমরা চাই না যেখানে ভন্ডামি ও মূর্খতায় ক্ষমতাকেন্দ্রীক মসনদের প্রলেপ । কারন আমিও স্বপ্ন দেখি, আমারও পথ আছে আমি সেই পথে চলছি আমার মত করে । যেখানে আমি কল্পনা করতে চাই না ,পথিমথ্য আতঁকে উঠি দেখে মুখোশের আড়ালের রাজনীতি আমার বুকে সর্বদা ফেলছে হিংসার বিষবাষ্প । ক্যাম্পাস লাইফে আমি দেখেছি, দেখছি এই পিচঢালা পথে । আমিও আজ নতুন স্বপ্ন দেখেছি,দেখেছি নতুন ক্ষমতা ..... আমার ক্ষমতা আমি আমজনতার একজন যারও ক্ষমতা আছে এবং যে স্বপ্ন দেখে ভন্ড রাজনীতিবীদদের মুখোশ উন্মোচনের দুঃশাহস দেখাবার ।

ইমেইল: [email protected]
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×