দৃষ্টিভঙ্গীর পরিবর্তনই অপ্রাপ্তির খোলস ভাঙ্গানোর মোক্ষম হাতিয়ার
ঢাকার এই পিচঢালা পথে সময়ের তাড়নায় বাসের দরজায় ঝুলতে ঝুলতে ৩০ সিটের বাসে গাদাগাদি করে ৭০ জনের একজন হয়ে অনেক চলেছি……
নানা বাক্যবানে, ক্যাচালের মহরায় হেলপার, কন্ট্রাক্টরদের চোখ রাঙিয়ে স্টুডেন্ট ভাড়ায় নিজে সন্তুষ্ট হয়েছি……….
তবুও বাসের দরজায় ঝুলতে থাকা এই আমাকে চাকার তলায় হতে, সময় ও জীবনের পরাজয় থেকে রক্ষায় হেলপারের হাতই সর্বদা এগিয়ে…….
যখন পাশে কেউ নাই…. তখন কেন জানি ঐ হাতটিই বার বার দেখি………….
জ্যামের এই নগরে রিক্সাওয়ালার হাড়ভাঙ্গা ঘামের শ্রমে রিক্সায় আমার আরামে অনেক চলেছি…….
৫, ১০ টাকার কাছে বাহু ও কথাবলে নিজে জিতে রিক্সাওয়ালাকে অনেক হারিয়েছি……….
তবুও অস্থিরতা ও হানাহানির এই দেশে রক্তঝরা পথে অনেকেরই বাঁচার দূত হয়ে এই রিক্সাওয়ালার উৎসুক চোঁখ আমি দেখেছি……..
যখন হতাশ হই, স্বপ্নকে করি ফেলি চুরমার তখন আমি কেন জানি সেই চোঁখটিই বার বার দেখি……..
ডারউইনের কথাই বার বার ভাবছি……“যোগ্যতমরাই টিকে থাকে” আসলে দুনিয়ার সবাই ইউনিক, যোগ্যতম হওয়ার জন্য বারাক ওবামা হওয়ার স্বপ্নের প্রয়োজন নেই……..
প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন তাহলেই কেবল অপ্রাপ্তির খোলস ভেঙ্গে ফেলতে পারবো আমরা……..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

