শাফিক আফতাব---------
মধ্যরাত্রিতে এলো বত্রিশ বছরের নারী
আমিও ষোলো দ্বিগুণে বত্রিশ কলায় পূর্ণ হয়ে উঠলাম
নারীটি অভিজ্ঞ ইশারায় চোখে ফুটালো প্রমিত গদ্যের দীর্ঘ একটি বাক্য ;
আমি তার গলায় অর্ঘ পড়ালাম।
ঘন দুধের মতো আঁধার গাঢ় হতে থাকলো এবং ক্ষীরসুধায় রক্তে সংবহনতন্ত্রে
দেহের অলিগলি পথে কামনার বিচ্ছূরণ ঘটতে থাকলো
নারী তার সফেদ অন্তর্বাস খুলে পাখা মেললো
আর অমনি আমি পাখনায় ভর করতেই আমার ভেতর প্রপাত হয়ে গেলো
সুয়েজখাল প্লাবিত হলো বষর্ণে
বত্রিশ বছরের নারী আজ কী সুধা দিয়ে গেলো মধ্যরাত্রির রণে।
০৮.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


