শাফিক আফতাব--------
ঘন দুধের মতোন আঁধারগুলো জমাট বেঁধেছে,
মধ্যরাত্রে, স্তদ্ধতায় কচ্ছপছাতার ভেতর থেকে বেরিয়ে পড়েছে পুলকের ফুল ;
প্লাবিত নদীর সুইট গেট খুলে গেছে, প্রবাহিত হচ্ছে খরস্রোত ;
নারী তুমি মুখে তুলে দিয়েছো গন্ধম ফল :
তোমার সান্নিধ্যে শিখেছি বিনয়ের ভাষা,
মৃত্তিকা কর্ষণের সূত্রাবলি ;
জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির নিয়ম কানুন ;
লাল ফ্লাগে আসন্ন বিপদের আভাস, আর নীল কেনো অথই আকাশ,
তুমি কারুবিদ্যায় আমাকে তুখোর করে তুলছো,
আমি আলপনা এখন পঁটু হয়ে উঠেছি
তুমি ঘুমিয়ে গেলে তোমার দেহ থেকে বস্ত্র আলগা করে
এখন আমি তোমাকে অবিকল আঁকতে পারি।
জমাট বাঁধা আঁধারের মতোন তুমি খামা হয়েছে হৃদয়ে আমার।
নিসর্গ : ঢাকা
১০.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


