দুঃখ দাও আর কষ্ট দাও__ দিন কিন্তু কেটে গেছে__কেটে গেছে !!!
শাফিক আফতাব..........................
দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও আর কুৎসা রটাও___
দিন তো কেটে গেছে।
দিন কেটে গেছে__ অনাহারে অর্ধাহারে প্রহারে__
কিংবা যারে উদর ভ্রাতা ভেবে কাছে টেনেছি, তার দেয়া প্রতারণার ফাঁদে
কিংবা পুলিশের গারদে__
তবু অবাধে দিন কেটে গেছে।
দিন কাটে___
দিন তো থামে না__
সামনে ছিলো মৃত মৃত মুখ, ক্ষুধার আগুণের প্রোজ্বলন
ইতর মানুষের দাঁতকেলি,
বিকল্প উপায়ে অর্থ উর্পাজন কারীদের বিলাসী জীবনের ঠাঁট
মিথ্যুকের ডাঁট__
সব উৎরে দিন কেটে গেছে।
এই তো একদিন চোখে সানগ্লাস পড়ে শরতের দুপুর কাঁপাতে রাজপথ,
খালি চোখে দেখতে না,
অশীতিরপর বৃদ্ধের মতোন তোমার ভুল হতো__
ভাঁগাড়ের দুর্গন্ধের মতোন ঘৃণা ছুঁড়তে__
তবু দিন কেটে গেছে।
দিন কাটে, কারো খেয়ে__ কারো উপোসে__ কারো অঙ্গনার কণ্ঠেলগ্নে
উষ্ণ আনন্দে ___
কারো প্রজননে জন্মে দেশপ্রমিক এক তুখোর সন্তান__কারো আবার মাস্তান ।
যাই জন্মে___ দিন তো আমার থামেনা,
টিক টিক দিন দেয়ালের সফেদ আস্তরে ঘাই দিয়ে হামাগুঁড়িতে এগুয় ;
অথচ আমরা পাইনা টের।
দুঃখ দাও, আর কষ্ট দাও__ দিন কিন্তু কেটে গেছে__কেটে গেছে !!!
২৫.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



