ব্যর্থ শব্দের ব্যঞ্জনায়
শাফিক আফতাব............................
কিছু নেই, তবু আশায় থাকি,
যদি কিছু পাই___ আধুলি, সিকি, পাই।
তুমি আসবে না জানি __তবু পথ চেয়ে থাকি
যদি ভুলে আসো ভুলে করে একদিন
যদি বা করুণা করো, শিশির ঝরে অনুশোচনার।
দীর্ঘ পথ মাড়ি দিয়ে আমি এখন অবস পাথর হয়ে বসে থাকি
অহংকার, আর অহমিকা কিংবা পাবার প্রবল আকাঙ্ক্ষা বলে
যাকে বুঝি__কিছুই নেই
কেনোনা প্রাণে প্রাণ থাকলেই তো থাকবে দেমাক, অহমিকা
কিংবা থাকবে যৌনতা, পশুর পাশবিকতা কিংবা নগ্নতার চিত্র__
কবেই তো মরে গেছি__
আদী অন্তহীন পাথরের মতো পড়ে থাকি
তুমি নাইবা আসলে, ভালোবাসলে,__ কেনোনা ভালোবাসা না বাসা এখন
সমার্থক শব্দের মতোন,
কিছু পাওয়া না পাওয়া বিকল্প শব্দের মতোন,
তুমি আসা না আসা একটি পুরনো পয়শার এপিঠ ওপিঠ।
কিছু নেই___ আশায় বসে থাকিনা তাই ;
জড়ের মতোন মূক হয়ে বসে থাকি__ব্যর্থ শব্দের ব্যঞ্জনার মাছিরা
ভন ভন করে।
সময় গড়ায় পিচ্ছিল পাথরে।
২৬.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



