তুমি এলে এই বর্ষার রাতে আমি হই সোঁদাগন্ধি যুবক
শাফিক আফতাব..........................
তোমার মসৃণ স্পর্শে শিহরিত হতো দেহের কৃষ্ণ ঘাস__
পাগলের মতোন ছুটতো বিকেলের কিংবা ভোরের বাতাস ।
তুমি আকাশে তাকালে চোখের তারা হতো নক্ষত্র,
আহা ! তোমাকে ভেবেই কত বিহ্বলে কাটতো রাত্র।
তুমি পাশে এলেই মনে হতো ফুল ফুটছে কাননের__
তাইতো সুঘ্রাণে ব্যাপনে ঘরময় একি সুবাসের ঢল !
ভোরের স্নানে কত স্বচ্ছ হয়ে উঠতো শান্তি দিঘির জল,
তোমাকে স্পর্শে, আবেশের সুবাসে পুলকিত মন ঢের।
বর্ষার রাত ঝরঝর সারারাত গুনগুন ব্যঞ্জনা ধ্বনি__
আঁধার ভিজে বড় কামনাতুর হয়েছিলো বিরহী রজনী
ফলক উন্মেচনের মতোন অকস্মাৎ পর্দা সরে যেতো যবে__
যৌবনের উন্মাতাল এক আবেগে মন ভরে যেতো উৎসবে।
তুমি এলে এই বর্ষার রাতে আমি হই সোঁদাগন্ধি যুবক
তোমাকে স্পর্শে, ঘ্রাণে ফুরফুরে পুলকরা মেলতো পালক।
২৭.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



