বাড়ি ফিরে যাবো
শাফিক আফতাব.....................
চাল আর চুলোর জন্য গায়ের ছালে ছ্যাওলা জমে__
হাড়ভাঙা খাঁটুনি খেটে অকালে মেরুদণ্ড যায় বেঁকে
তবু প্রিয়তমাকে ঠাটের মধ্যে রাখতে হয় প্রতি মৌসুমে :
এদিকে দিনেরাতে কাজ করে হই নিগ্রো__ লিকলিকে।
আয়ের সাথে ব্যয়ের সংকুলান নাই__ ফলত ছন্দপতন ;
নুন আনতে পানতা ফুরায়__ সংসার চলে__ বলদের গাড়ী,
এই শহরে আমি আর কারো রাখিতে পারি না মন :
বউ বলে, সহকর্মী, কলিগ আর বন্ধুরা তো করেছে বাড়ি।
বাড়ির চিন্তা দূরে থাক, মাসের শেষে বাড়ি ভাড়াই দায়__
শিক্ষিত সমাজে খাপ খেতে__ খেতে হয় হিমসিম ;
মেধাবী বন্ধুরা মেধার শিকারে অঢেল টাকা বাগায় :
আমার ঘরে নিরামিষ __ বেগুন, আলু আর শিম।
চাল আর চুলোর জন্য অর্ধেক জীবন গেলো, আর কবে ?
বাড়ী ফিরে যাবো, পৈত্রিক ভিটায়, নবান্নের উৎসবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



