আধুনিক রমণীদের প্রতি
শাফিক আফতাব...................
কী আর দেবার ছিলো তোমার ? মন ?
তাও তো নষ্ট করে দিলে কথিত আধুনিকতার আগ্রাসনে
সঙ্গত আচরণ এখন অসম্ভব তোমার সনে
আমি এই করেছি পণ।
উচ্ছৃলতাকে তুমি আধুনিকতার উপাদান ভেবে গা ভাসালে কামনার স্রোতে
কাটপিস কাপড়ের জামায় অর্ধ্বনগ্ন হলে স্মার্টভঙ্গিতে
ভাষায় নিয়ে এলে পাশ্চাত্য উচ্চারণ
তুমি এখন যাযাবর__ আর ইংরেজ রমণীর মন।
তোমাকে দেবি ভেবে পুঁজোর ফুল তুলেছি
হৃদয়ের নির্যাসে নিবেদনে অর্ঘ দেবো ভেবে করেছি প্রণাম
মদ্যপানে তুমি ফিরলে ঘরে যখন পড়লো ভোরের আযান
তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি।
তোমার দেহ চায়নি চেয়েছি তোমার মন
দেহঘিরে ভালোবাসা থাকে, জানিনি তখন।
২৯.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



