যুবকের বেকার ঠোটেঁ__
শাফিক আফতাব...................
বেলা শেষে কাছে এসে দিলে দেহের সুবাস___
অমনি বেপরোয়া হলো বিকেলের ক্লান্ত বাতাস।
তোমার আমার লগ্নতায় ফুলগুলো দুললো বাতাসে___
একটি দুটি তারা তখন উঠলো পশ্চিমের আকাশে।
তুমি আমি নিবিড় হলাম, আবছা আঁধারের ভেতর___
আমাদের দেহের বিচ্ছূরিত উষ্ণতায় সন্ধ্যার আঁধার গেলো ভিজে।
তুমি তখন পানীয় আমার সংক্ষিপ্ত নাস্তা লেহনের তেজে___
ঘুমে যাওয়া ,নুয়ে পড়া তুমি জেগে উঠলে সত্ত্বর।
হলে যাবার সময় যায়__তবু তুমি আলপনা আঁকো যুবকের বেকার ঠোটেঁ__
বহুদিনের ক্লান্ত চুমোর গুলো উপহার দাও সাদা মাটা যুবকের বুক ।
তোমার মুক্তোর দানা থেকে পাখীদের মতোন দানা খুটেঁ___
প্রাণ ভরে গেলো। অথচ তোমার বুক ধুকধুক।
বেলাশেষে কাছে এসে তুমি দিয়েছিলে সব ___
তুমি আজ নেই। জেগে আছে সেই কোলাহল কলরব।
২৯.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



