দেহহীন ভালোবাসা হাওয়া, বিবর্ণ জীর্ণ রুগ্নতার মেহ
শাফিক আফতাব......................
ভালোবাসি তোমার মন__তবে দেহের জন্য রাত্রে স্বপন
ভালোবাসি তোমার চুল__ তবে ঘ্রাণে উতলা হই__ হয়ে যায় ভুল
ভালোবাসি তোমার চোখ__ তোমাকে দেখার জন্য হই উন্মুখ।
তোমাকে ভালোবাসতে গেলে ভেসে আসে তোমার চোখ কান নাক মুখ চোখ
আরও আসে নিতম্ব স্তন আরও আসে দীর্ঘতম এক বেলাভূমি
বুঝিনা কিছু ভালোবাসা কী এগুলোতে লুকিয়ে থাকে
তা না হলে এগুলো কেনো হরহামেশা চলে যায় আমাকে চুমি।
যদি তুমি মরে যাও__ পচে গলে যাবে তোমার চোখ নাক কান মুখ আর চুল
কিছুদিন পড়ে থাকে নিথর কঙ্কাল
তখনও মনে পড়ে তোমার মুখ চোখ নাক কান আর চুলের বিন্যাস
মনে হয় এমন অপরূপ রূপে কী অমায়িক ছিলে আমার পুতুল
তবু স্বপ্নের দেশে তোমার ছবি দেখে আমি ক্রমশ হয়ে যাই প্রকাশ।
তোমাকে ভালোবাসি মানে, বুঝি__ ভালোবাসি তোমার দেহ ?
দেহহীন ভালোবাসা হাওয়া, বিবর্ণ জীর্ণ রুগ্নতার মেহ !
৩০.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



