সূত্র : প্রেম = (দেহ+মন = প্রেম)
শাফিক আফতাব...........................
দেহ দিলে__ মন দিলে না কেনো ?
দেহের সাথে মনের মিলেই মনিমুক্তা যেনো !
দেহের সাথে না মিলে যদি মন
তাকেই বলে রে ভাই তো ধর্ষণ।
মনের সাথে দেহ না মিলালে কেনো
মিলেই গেলাম বুঝি আমি রাজা লক্ষ্মণ সেনও।
দেহের সাথে যদি মিলে পেট আর ক্ষুধার দায়
তাকেই কি প্রেম বলে ভালোবাসার সংজ্ঞায় ?
দেহ নিয়ে মত্ত থাকো তাইরে কুকুরদল
প্রেমের নামে প্রতারণা নানা কথার ছল
প্রেম যদি হয় খাটিঁ সোনা__তাহলে চেন লক্ষ্মীসোনা
দেহের সাথে মেলাও রে তুই মন
তাই'লে তুই স্বর্গ পাবি, স্বর্গলোকের পাবি চাবি
এই কথাটা শোন
আর সাজিস না যৌনসেনা__ বাড়াস না আর লেনাদেনা
এই কথাটা শোন
দেহের সাথে দেহ মেলাও__ সাথে মেলায় মন।
৩০.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



