রাতের আঁধার চেপে বসলো শহরের গায়ে
শাফিক আফতাব...............................
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি___ রাতের আঁধার চেপে বসলো শহরের গায়ে
যেনো শীতের চাদরের মতোন__ নিরন্ন হাভাতে মানুষ যেমন বস্ত্রহীন থাকে,
সে যদি পায় রিলিপের গম__ বস্ত্র : ধরুন চাদর ;
সে কনকনে শীতে যেভাবে মোড়ায়__
সেভাবে আধাঁরে মুড়িয়ে গেলো সারা শহরে
তবে এই সুযোগে মানবসকল নগ্ন হতে থাকলো
কী অধ্যাপক, শ্রমিক, ব্যান্ডবাদক, গীতিকার, ছবির ভিলেন__ একযোগে নগ্ন হতে থাকলো
নিম্নভূমি জলের গন্ধে গা ভাসাতে থাকলো তারা।
আমি দুচোখ ভরে দেখতে থাকলাম__লজ্জায় মরে গেলাম নিজে
অবশেষে নিজের নিম্নাঙ্গে তাকালাম__দেখলাম __ঘটনা একি !
মনে হলো কতদিন হতে বৃষ্টি হয়না এই পোড়ার শহরে,
পাপে পরিপূর্ণ হয়ে গেছে শহরের সুরম্যদালান হতে ফুটপাত ;
তা না হলে এই নিশিরাতে মানবসকল বিবস্ত্র হবে কেনো__ ক্যাপ মাথায় যাদের
তারাও মাফ পাচ্ছেন না__ সেনা সদস্য, অনুগত বান্দা__ সবাই একযোগে নগ্ন হতে হতে
কার্তিক মাসের ভদ্রকুকুরের পাল হয়ে গেলো ;
তারা সমস্বরে ভুকতেই __ শব্দের ধাক্কা লাগলো আমার কর্ণকুহুরে__ ঘুম থেকে জেগে দেখি
পেলেগাট লুঙ্গির গিঁট আলগা ঠিকই আমার__তবে বিবস্ত্র হয়নি।
জানি না অন্যদের খবর কী ?
৩০.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



