মধ্যরাত্রির সনেট
শাফিক আফতাব..................
দেহ থেকে বস্ত্র সরে ফেলো__ বিনিময় ভরায় ফুলের স্তুপে
সুবাসগুলো চুলে মুখে চোখে মাখো__ মেলো গোলাপ দল __
সুরায় সুধায় মধুর মদির করে দাও__ আমাকে দহনের ধূপে
চুপে চুমে নির্জনে ধরে রাখো__ ঝিলের ভীড়ে ফুটুক কমল।
তোমার দেহের সুবাসে আঁধার ভিজে গেলো আজ মধ্যরাতে
তোমার রক্তে টগবগ করে উঠলো নুনের স্বাদ__
বহুদিন পর আজ খাওয়ালে আমায় ; পুঁজোর প্রসাদ
আজ অনেক ব্যয় হলো হে প্রিয়তমা__ প্রেমের খাতে।
তোমার আমার চাওয়াচায়ি দেখে বাতাস করে কানাকানি
যেন ওরা নববধূরে দেখে চোখ টেপাটিপি করে__
তাই দেখে রেগে রেগে সাড়া হয় আজকের মধুরজনী
আজ আমরা দুজন দুয়ের ভিতরে।
মধ্যরাতে খুলে গেলো রাজদুয়ারের মধ্যদ্বার
সবাই ঘুমিয়ে গেছে পৃথিবীর ; শুধু তুমি আমি একাকার।
৩০.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



