বর্তমান মানুষ
শাফিক আফতাব......................
মানুষ কবিতা পড়ে না আর কবিতার কভার পড়ে
মানুষ ভালোবাসে না আর নত হয় দেহের কাছে।
মানুষ সত্য বলে না আর বাস করে মিথ্যার ভেতরে
মানুষ মরে ভূত হয়__ জানেনা কে ছিলো পাশে ?
মানুষ তবু সমাজ গড়ায়__ দেশ আর দশের কথা কয়
ভাউচারে বাগায় মোট খরচের সিংহভাগ
তবু মানুষ মাউথপিছে জনসভা কাঁপায়
তবু মানুষ ঘুষের টাকায় মেটায় রাগ-অনুরাগ।
মানুষকে দেখেছি আমি কেউ কুকুরের মতোন ভোকে
মানুষ শোষণ করে__যেমন করে জোকেঁ
মানুষই তবু সৃষ্টির শ্রেষ্ঠ জীব__ পৃথিবী শাসায় চলায়
একটিও আজ ভালো মানুষ নেই__এমনকি লাখে।
মানুষেরে তবু করি প্রণাম__সালাম ঠুকি নরম
পশুরই সম্ভ্রম আছে মানুষেরই নেই শরম।
৩০.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



