তোমাকে খনন করি
শাফিক আফতাব................
ঠিকই আবিস্কার করেছিলাম প্রাকৃতিক সম্পদ, তোমার কাছে
তোমাকে, খনন করে দেখলাম :
পৃথিবীর কোনো মহাদেশেই তোমার তুলনা মেলা ভার।
যখন উত্তোলন শুরু হলো,
ক্ষুদেবিজ্ঞানী আমি__দেখলাম, এই অখ্যাত গ্রামের ঝোঁপেঝাঁড়ে এমন রত্ন থাকে !
তোমার মৃত্তিকার ফলা ভেঙে ক্রমাগত নির্গত হতে থাকলো সোনাদানা রৌপ্য,
যাদুমন্ত্রে আমি খাঁই হারিয়ে ফেললাম।
তুমি ভালোবাসা নামক প্রাকৃতিক সম্পদে তাবৎ রাজ্যে প্রবৃদ্ধির হার বাড়ালে
আমি হলাম পুজিঁবাদী ধনতন্ত্রের এক বিরল প্রতিভূ।
তোমাকে যতই খনন করি প্রতিদিন
আর প্রাকৃতিক সম্পদ গুলো ততই বেড়ে যায় তোমার
এখানে অভাব বলে কিছু নেই। এখানে ক্রমশ মুখর হয় পৃথিবীর পাড়।
৩১.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



