এইদিনে : আজ আমার বিবাহবার্ষিকী
শাফিক আফতাব
এইদিনে তোমাকে পাই__ ঘ্রাণ আর প্রাণ মিলে
এইদিনে তোমার সাথে সৈকতে যাই__ভিজি সমু্দ্রের জলে।
এইদিনে তুমি মন দাও__ সাথে দাও আরো কিছু
এই দিনে শেষ ছোটাছুটি তোমার পিছু পিছু।
এইদিনে তুমি আমি চুক্তিবদ্ধ হাই__কাবিননামায় করি সই।
আটটি বছর প্রেম চুটিয়ে__কান্নায় গলা ফাটিয়েঁ
তোমার আপন হই__ চারপাশে পড়ে হৈহৈ।
এইদিনে তুমি লজ্জায় মিলে যাও__আমি দায়িত্বশীল একজন মানুষ
এতদিনে হাওয়ায় উড়েছি__এইদিনে হয় হুষ।
এইদিনে তুমি নিজেরে সঁপে দাও
আর প্রেম যেন কোথায় উধাও।
এইদিনে আমি দ্বিতীয় জন্ম পাই__লতাপাতায় একটি ঘর বানাই।
৩১.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



