শৈল্পিক প্রেমের গঠন
শাফিক আফতাব......................
আমি তোমাকে চাই__ শুধু কি দেহ ? না, মনও
আমি তোমাকে চাই__ শুধু কি মন ? না, দেহও।
শুধু যদি দেহ দাও__ পঙ্কিল হই__ অশুদ্ধ হই__ অপবিত্র হই ;
শুধু যদি মন দাও__ জ্বলে যাই__ পুড়ে যাই__দগ্ধ হই।
তাহলে দুটোয় দাও নারী
অবগাহন করি__সাঁতরাই__ উড়ি
সারাটি বিকেল আকাশে ওড়াউ ঘুড়ি।
খাই মজুত রাখি__কিংবা খাবার অপেক্ষায় থাকি
পাই__ পাবার জন্য প্রস্তুত হই কিংবা পাবার অপেক্ষায় থাকি
এসো__ কাছে এসো__বসে তা দাও__ আবার লুকায়
জ্বালো__ নিভাও__প্রখর করো __শীতল করো__ ঋদ্ধ করো।
এসো রিলিপের গমের মতোন না
সরকারি খাস জমির মতোন
মহাসড়কের পাশে কমমূল্যে পাওয়া সিএনজি পাম্পের জন্য বরাদ্দকৃত
জমির মতোন না
এসো নন্দিত ছন্দে__শিল্পকলার ষোলকলা পূর্ণ করে,
শিল্পের আবেশ মেখে__ভালোবাসার সূত্রসকল কণ্ঠস্থ্য করে
আমাকে জ্বালাতে আসো__ নেভাতে আসো, উত্তাপিত করতে আসো
আমাকে ভরিয়ে দিতে এসো।
দেখবে দেহ আর মন মিলে একটি শিল্প হয়
এই শিল্পের অধ্যয়ন বর্ষার জলের মতোন অবাধ নয়__ সেটা ঝর্ণার জল
কিংবা মেঘ ছুয়েঁ যে বৃষ্টি নামে__তারই দোলায়িত ছন্দ।
৩০.৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



