আমায় তুমি দিতেই পারো একটি নাব্য নদী
উৎসর্গ : (পার্বতী পারুদিকে)
আমাকে তুমি দিতেই পারো একটি নাব্য নদী
আমায় তুমি আপন করে বাসতে পারো যদি
আমার থেকে পাবেই তুমি একটি সুখের ঘর
থাকবো সেথা মিলেই মিশে কেউ হবেনা পর
আমায় তুমি দিতেই পারো তোমার রত্নরাজি
চিরকালই থাকবে তাহা যেমন বৃক্ষরাজি।
আমায় তুমি বলতে পারো খুলে
আমায় তুমি বাসতে পারো একটি গোলাপ ফুলে।
তোমায় আমি দিতেই পারি একটি তাজের মহল
যদিবা চাও দিতেই পারি স্বর্গলোকের জল
যদিবা চাও শুকতারাটি তাওতো দেবো আমি
আমায় তুমি মান্য করো সোনার চেয়ে দামি।
আমায় তুমি দিতেই পারো একটি নাব্য নদী
আর কথা না, লক্ষ্মীসোনা দিলাম তোমায় গদী।
৩১.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



